প্রবাস সংবাদ

অস্ট্রেলিয়ায় বর্ষা উৎসব অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় বর্ষা উৎসবের অংশগ্রহণকারীরা একত্রে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় বর্ষা উৎসবের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ভিকটোরিয়া রাজ্যে গত বছরের ধারাবাহিকতায় এবারও ওয়েরিবি ইনডোর স্পোর্টস সেন্টারে জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হলো বর্ষা উৎসব (মনসুন ফেসটিভl)। ভিকটোরিয়া রাজ্যের তথা মেলবোর্ন শহরের বাংলাদেশি নারীদের বৃহত্তম সংগঠন ‘ওয়ারিয়র উইমেন’ এই উৎসবের প্রধান উদ্যোক্তা। সাথে আর্থিক এবং অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়ে সহযোগী আয়োজক হিসেবে ছিল ‘উইন্ডহ্যাম সিটি কাউন্সিল’ এবং ‘ইন্টারন্যাশন্যাল কাউন্সিল ফর ইঞ্জিনিয়ার্স,অস্ট্রেলিয়া’।

বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ সারা পৃথিবীতেই আজ গ্রীন হাউজের কারণে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রকট। বর্ষাকালে সঠিক পরিমাণ বৃষ্টির অভাবে দেশে দেশে দেখা দিচ্ছে খরা, আর অসময়ের বৃষ্টিতে বন্যা! খাদ্যশস্য উৎপাদনেও বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক সমাজ।

 

অস্ট্রেলিয়ায় বর্ষা উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

 

এক্ষেত্রে অস্ট্রেলিয়াসহ অন্যান্য উন্নত দেশে যথেষ্ট পরিমাণে সরকারি উদ্যোগ থাকলেও, ব্যক্তিপর্যায়ে আরও বেশি সচেতনতার সৃষ্টি এখন সময়ের দাবি। আর সে উদ্দেশ্যেই ফ্রি ডিনারসহ মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বুটিক ও খাবার স্টল এর মাধ্যমে জমজমাট এক মেলার আবহে সামাজিক সচেতনতার আহ্বান জানায় “ওয়ারিয়র উইমেন”।

ওয়ারিয়র উইমেন এর সভাপতি নুসরাত ইসলাম বর্ষার (পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও স্থানীয় সিটি কাউন্সিলে এবং রাজনীতিতে এক পরিচিত মুখ, বাঙালি কমিউনিটিতেও এক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব) সাথে আলাপকালে জানা যায়, এ অনুষ্ঠানে তাদের অন্যতম পেট্রন হিসেবে পাশে ছিল ‘ওয়েরিবি রিভার এসোসিয়েশন’|

 

 

বাচ্চাদের বর্ষা উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা, সুন্দর পোশাক ও নাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

 

জলের মিতব্যয়ী ব্যবহার ও বৃক্ষরোপণ এর গুরুত্ব সৃষ্টির জন্য এ ধরণের অনুষ্ঠান কমিউনিটিতে বেশ প্রশংসা পেয়েছে। বাঙালি কমিউনিটির অনেক গণমান্য ব্যক্তিসহ উইন্ডহ্যাম কাউন্সিলের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। আর প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ভিকটোরিয়ার ফেডারেল এমপি জোয়ান রায়ান।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মোঃ ইফতি সাদিক। সার্বিক আয়োজনে ছিলেন জহিরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস নৌজুলা, মেহেদী হাসান, রুম্মান আহমেদ, রিমন চক্রবর্তী, ফারিহা সালাহউদ্দিন, মাকসুদা পারভীন, হোসনেআরা পারভীনসহ আরও অনেকে।

আয়োজকদের সাথে আলাপকালে জানা যায় ছোট থেকে বড় প্রায় পঞ্চাশজনের অংশগ্রহণে সম্পন্ন হয় গান-নাচ-ফ্যাশন শোয়ের এ জমজমাট বর্ষা-উৎসব!

বিষয়:অস্ট্রেলিয়া বর্ষা উৎ​সব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…