চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনপুরায় তদবির করে আওয়ামী লীগ কর্মীকে চাকরি দেন বিএনপি নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
জনপদ, ভোলা
A A
নেতা ও অ্যাম্বুলেন্সের ছবি, মনপুরায় তদবিরের বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার মনপুরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীনের বিরুদ্ধে মনপুরা সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মী নিয়োগে অনৈতিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে।

পরে বিষয়টি জানাজানি হলে বিএনপির সাধারণ কর্মীরা বিক্ষোভ মিছিল করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। এতে তোপের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়েছেন মাহবুবুল আলম শাহীন। পরবর্তীতে ওই আওয়ামী লীগ কর্মীর চাকরি বাতিল করা হয়।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেছেন, এ বিষয়ে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরী বিষয়টি অবগত বলে স্বীকার করেছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Banglabid

মনপুরায় তদবির করে আওয়ামী লীগ কর্মীকে চাকরি দেওয়ার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা যায়, মনপুরা সদর হাসপাতালে ১০ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ঠিকাদার কর্তৃক যোগ্য প্রার্থীদের নিয়োগের বিধান থাকলেও মাহবুবুল আলম শাহীন তার রাজনৈতিকতা ক্ষমতা অপব্যবহার করে ৫ জন প্রার্থীর জন্য জোর তদবির করে চাকরি প্রদানে বাধ্য করে। অভিযোগ রয়েছে, এরমধ্যে রুবেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী। মোটা অঙ্কের অনৈতিক অর্থ সুবিধা নিয়ে তাকে শাহীন চাকরি দেন।

এ ঘটনা জানাজানি হলে শাহীনের এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাধারণ কর্মীরা ২৪ নভেম্বর সন্ধ্যায় হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে তাকে আওয়ামী লীগের দালাল বলে অভিহিত করে। তাকে পদচ্যুত সহ বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানায় বিক্ষুব্ধরা। বিএনপি কর্মী হাসান জানান, মাহবুবুল আলম শাহীন আওয়ামী লীগের দালাল। তিনি আওয়ামী লীগের দালালী করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। এখন টাকা নিয়ে আওয়ামী লীগ কর্মীদের চাকরি দিচ্ছেন।

Reneta

বিএনপি কর্মী কামাল বলেন, শাহীনের মতো একটা ছেলেকে যোগ্যতার চেয়েও বেশি মূল্যায়ন করে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম তার প্রতিষ্ঠিত কলেজে চাকরি দিয়েছেন। কিন্তু বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পর সে কলেজ থেকে নাজিম উদ্দিন আলমের মায়ের নাম পরিবর্তন করার মতো ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। এক এগারোর সময়ে উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধেও সে ষড়যন্ত্র করেছিল। ‘উত্তরে বাংলাভাই দক্ষিণে দাদাভাই’ শিরোনামে মিথ্যা ও ভিত্তিহীন নিউজ করিয়েছিল। সেই নিউজের ফলে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার বিএনপি নেতা জেলে যায়। বিচার শেষে তিনি নির্দোষ প্রমাণ হন ও বেকসুর খালাস পান।

কামাল আরও জানান, কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য তিনি আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরের বাসায় একাধিকবার তার পিতাকে নিয়ে যান। তিনি জাকিরসহ সাবেক এমপি জ্যাকবের সাথে দেখা করেন। তার অতীত অপকর্মের জন্য তাকে আওয়ামী লীগে নেননি সাবেক এমপি জ্যাকব। কিন্তু তিনি এখন বিএনপিসহ সাধারণ মানুষকে বঞ্চিত করে আওয়ামী লীগ নেতাকর্মীদের চাকরি দেওয়া সহ নানা জায়গায় পুনর্বাসনের ইজারা নিয়েছেন। এজন্য তাকে দল থেকে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাহলে আমাদের আন্দোলন চলতে থাকবে।

BNP নেতা মনপুরায় আওয়ামী লীগ কর্মীকে চাকরি দেওয়ার জন্য তদবির করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মনপুরা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন

অভিযুক্ত মাহবুবুল আলম শাহীন ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বিষয়টি স্বীকার করে বলেন, মনপুরা হাসপাতালের ১টি পদে আমার সুপারিশজনিত অনাকাঙ্খিত ঘটনাটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইতিমধ্যে ওই একটি পদ সংশোধন করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরী বলেন, শাহীন আওয়ামী লীগের একজন সমর্থককে চাকরি দিয়েছে সেটি আমরা অবগত। তবে বিষয়টি জানাজানির পর আওয়ামী লীগের ওই সমর্থকের চাকরি বাতিল করা হয়েছে। এটা বড় কোনো বিষয় নয়। তবুও আমরা বিষয়টি দেখছি।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, মনপুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ। সেখানকার এমন কোনো বিষয় আমি অবগত নই। বিএনপির কোনো নেতার আওয়ামী লীগের লোকজনকে চাকরি দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ কর্মীচাকরিমনপুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT