লাইফস্টাইল

ফ্যাশনে ফিরল ‘মনপুরা’, সালমান-শাবনূর ও চ্যানেল আইয়ের নস্টালজিয়া

ফ্যাশনে ফিরল ‘মনপুরা’, সালমান-শাবনূর ও চ্যানেল আইয়ের নস্টালজিয়া

একসময় সিনেমার পর্দায় দেখা গল্প, চরিত্র আর গান, আজও বয়ে বেড়ায় এক প্রজন্মের স্মৃতি। সেই নস্টালজিয়াই এবার উঠে এসেছে ফ্যাশনের পোশাকে।

‎‘Bangladeshi Cinema Reimagined Through Fashion’ এই ভাবনায় বাংলা সিনেমার গল্প, পোস্টার আর আবেগকে পোশাকের ভাষায় তুলে ধরেছেন ডিজাইনার মোহনা আব্রিন।

‎‘মনপুরা’র গ্রামীণ আবহ, ‘আমার আছে জল’-এর আবেগ আর সালমান শাহ-শাবনূরের রোমান্টিক নস্টালজিয়া, সবকিছুর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি পরিচিত স্মৃতি- চ্যানেল আই।

‎শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, অনেকের শৈশব-কৈশোরের বিনোদন আর বেড়ে ওঠার গল্পের সঙ্গেও জড়িয়ে আছে চ্যানেল আইয়ের লোগো। সেই স্মৃতিকেই এবার জায়গা দেওয়া হয়েছে পোশাকে। বিশেষ এই কালো সিলুয়েটে ব্যবহার করা হয়েছে পুরোনো সিনেমার পোস্টার-অনুপ্রাণিত আর্টওয়ার্ক, হ্যান্ডওয়ার্ক ও সূক্ষ্ম ডিটেইলিং।

‎আর পোশাকের নান্দনিকতায় চ্যানেল আইয়ের লোগো যেন ফিরিয়ে আনে টেলিভিশনের পর্দায় সিনেমা দেখার সেই পুরোনো দিনগুলো।‎

‎ডিজাইনার মোহনা আব্রিনের ভাষায়, ছোটবেলায় চ্যানেল আইয়ের অনুষ্ঠান, পুরোনো বাংলা সিনেমার পোস্টার, ভিজ্যুয়াল ও গল্প দেখেই বেড়ে ওঠা। সেই সময়ের অনুভূতি ও childhood nostalgia-কে আধুনিক ফ্যাশনের ভাষায় ফিরিয়ে আনতেই এই আয়োজন।

‎মডেলদের উপস্থাপনায় ‘Moho-মোহবন্দী’-র এই কালেকশন তাই শুধু পোশাক নয়, এ যেন এক প্রজন্মের স্মৃতির দৃশ্যমান রূপ।‎

‎যেখানে সিনেমার গল্প মিশেছে ফ্যাশনে,‎ গানের আবেগ মিশেছে পোশাকে ‎আর চ্যানেল আইয়ের লোগো ফিরিয়ে এনেছে শৈশবের সেই পরিচিত পর্দা।

‎সিনেমার স্মৃতি হয়তো বদলে যায় সময়ের সঙ্গে, তবে ভালোবাসার গল্পগুলো বেঁচে থাকে, কখনো পর্দায়, কখনো পোশাকে।

বিষয়:মনপুরা সালমান-শাবনূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…