রাজনীতি

সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

চ্যানেল আই অনলাইন হরতাল সংবাদ শিরোনাম, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর হরতাল সম্পর্কিত সংবাদ শিরোনাম, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনসমাগমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার পতনের একদফা দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) হরতাল ডেকেছে বিএনপি। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মকভাবে হরতাল কর্মসূচি পালিত হবে।

শনিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিষয়:অবরোধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি রিজভী হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…