চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিরপুরে ৩৫০ মানেই অন্য মাঠে ৪০০ রানের সমান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মুমিনুল হক

মুমিনুল হক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও বড় সংগ্রহের পথে টিম টাইগার্স। ৪ উইকেটে ২৯২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ৯৯ রানে অপরাজিত মুশফিকুর রহিম, তাকে সঙ্গ দিচ্ছেন ৪৭ রান করা লিটন দাস। তাতে বলাই চলে কোথায় গিয়ে থামবে বাংলাদেশের সংগ্রহ। টাইগার ব্যাটার মুমিনুল হক অবশ্য মনে করেন, মিরপুরে ৩৫০ রান অন্য মাঠের ৪০০ রানের সমান।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুমিনুল হক। জানান, বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৫০ বা ৪০০ রান করলেই প্রথম ইনিংস শেষে ভালো অবস্থায় থাকবে। তবে ৪৫০ রানের সম্ভাবনাও দেখছেন তিনি।

বলেছেন, ‘আমার মনে হয় এখানে ৩৫০ রান করলেও সেটা অন্য মাঠের ৪০০ রানের সমান। কারণ মাঠ অনেক ধীরগতির, এখানে রান তোলা বেশ কঠিন। তাই ৩৫০-৪০০ রান হলেও খুব ভালো। খুব খারাপ অবস্থায় ৩৫০ করলেও সেটা ভালো সংগ্রহ। তবে আমরা এখন যে অবস্থানে আছি, আমার মনে হয় রান ৩৫০-এর বেশি হবে, এমনকি ৪৫০ রানও হতে পারে।’

দিনের শেষদিকে আয়ারল্যান্ডের বোলাররা গতি কমিয়ে বল করেছেন। ফলে বাংলাদেশের ব্যাটারদের জন্য রান করাও কঠিন হয়ে গিয়েছিল। তবে টাইগার ব্যাটাররা ইতিবাচক ব্যাটিং করেছেন বলে মনে করছেন মুমিনুল। আইরিশরা ধৈর্য্যের পরীক্ষা নিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে সাধারণত প্রথম দিন উইকেট একটু ভালো থাকে। কাল হয়তো প্রথম এক ঘণ্টা একরকম থাকবে, এরপর রোদ বাড়লে উইকেট ভাঙতে পারে বা বল ঘুরতে পারে। আজকের দিনে ২৯২ রান যথেষ্ট ভালো সংগ্রহ ছিল। উইকেটের চেয়ে বড় বিষয় ছিল ওরা খুব ভালো ফিল্ড সাজিয়েছিল এবং আমাদের ধৈর্য পরীক্ষা করছিল। কাল যদি বল ঘোরে, তবে পৌনে চারশো রানও খুব ভালো সংগ্রহ। আর যদি বল না ঘোরে, তবে ৪৫০-৫০০ রান ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুর টেস্টমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT