চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ বিরতির সঙ্গে যুদ্ধে যেভাবে ‘জয়ী’ মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ন ১৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট স্পেশালিস্ট তকমাটা তার গায়ে লেগেছে অনেক আগেই। সাদা বলের ক্রিকেটে উপেক্ষিত হয়ে মানিয়ে নিয়েছেন দীর্ঘ বিরতির পর ম্যাচ খেলার যুদ্ধে। বেশ কয়েকবছর ধরেই চলছে তার এ প্রক্রিয়া। চার মাস পর টেস্টে নেমে সেঞ্চুরি করে মুমিনুল বুঝিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জে জয়ী তিনিই।

২৬ ইনিংস পর আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছেন মুমিনুল। আগে একবার ২৩ ইনিংস অপেক্ষা করতে হয়েছিল। মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে মুমিনুল জানালেন, এই অপেক্ষাটা তার কাছে ছিল বিভীষিকার।

শুধুমাত্র টেস্ট খেলার বাস্তবতা যে কঠিন সেটি নিয়ে মুখ খুলেছেন মুমিনুল। চ্যালেঞ্জের সঙ্গে শতভাগ মানিয়ে নেয়ার কথাও বললেন।

‘কতদিন পর ম্যাচ খেললাম সেটি কেউ বিবেচনায় রাখে না। নামের পাশে রানটাই দেখে। এটা নিয়ে আমার আক্ষেপ নেই। বরং ভালো। নিজেকে প্রস্তুত করার সময় পাই। সেটি হতে পারে প্রতিপক্ষের ভিডিও দেখা কিংবা মেডিটেশন করে নিজের লক্ষ্য সেট করা।’

‘আমি যে আগে রান একদমই করিনি এমন না। আপনাদের হয়ত প্রত্যাশা বেশি। সেজন্যই মনে হয় রান করিনি।’

দুবছর, ১৪ টেস্ট আর ২৬ ইনিংস পর মুমিনুল পেলেন ক্যারিয়ারের দ্বাদশ শতক। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের চা-বিরতির পর আপার কাটে বাউন্ডারি মেরে শতকে পৌঁছান। ১২৩ বল মোকাবেলায় মারেন ১২টি চার। ১৪৫ বলে ১২টি চার ও এক ছয়ে ১২১ রানে অপরাজিত থাকেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানমিরপুরমুমিনুললিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT