চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মা, আমি অস্কার জিতেছি!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৩
বিনোদন
A A

এবারের অস্কার হাতে পেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য দিয়েছেন অনেকেই। তবে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি যার বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কে হুই কুয়ান। ৯৫ তম অস্কারের আসরে সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।

‘এভরিথিং এভরিহোয়্যার অল এট ওয়ান্স’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনীত হয়েছেন, পুরস্কারও পেয়ে গেলেন।

প্রথম অস্কার হাতে পেয়ে আবেগ আপ্লূত হয়ে গেছেন অভিনেতা। কেঁদে ফেলেছেন। অস্কার হাতে নিয়ে তিনি বললেন, ‘আমার মায়ের বয়স ৮৪ বছর। তিনি বাড়িতে বসে দেখছেন। মা, আমি অস্কার জিতেছি।’

অভিনেতা আরও বলেন, “আমার যাত্রা শুরু হয়েছিল এক নৌকায়। এরপর এক বছর কেটেছে শরণার্থী ক্যাম্পে। সেখান থেকে হলিউডের সবচেয়ে বড় মঞ্চে। অনেকে বলেন এমন গল্প শুধু সিনেমাতেই সম্ভব। বিশ্বাস করতে পারছি না যে এমনটা আমার জীবনেও ঘটলো। এটাকেই বলে ‘আমেরিকান ড্রিম'”

শুধু কে হুই কুয়ান নয়, জীবনের অন্যতম সেরা অর্জনে মাকে স্মরণ করেছেন আরও অনেক তারকাই। ‘এভরিথিং এভরিহোয়্যার অল এট ওয়ান্স’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইও। প্রথম এশিয়ান হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। জানিয়েছেন, তার ৮৪ বছর বয়সী মা মালয়েশিয়ায় বসে অস্কারের অনুষ্ঠানে মেয়েকে দেখছেন। মাকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী অস্কার হাতে নিয়ে বলেছেন, ‘এই পুরষ্কার পৃথিবীর সব মায়ের জন্য, কারণ তারা আসল সুপারহিরো। তাদের ছাড়া আজ রাতে আমরা কেউই এখানে থাকতে পারতাম না।’

মালয়েশিয়ায় মিশেল ইওর জয় উদযাপন করছেন তার মা।
Reneta

রুথ কার্টার প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি দুটি অস্কার জিতেছেন। ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার সিনেমার জন্য সেরা পোশাক পরিকল্পনা বিভাগে পুরষ্কার জিতেছেন তিনি। গত সপ্তাহেই মাকে হারিয়েছেন রুথ কার্টার। পুরষ্কার পেয়ে তিনি বলেছেন, ‘গত সপ্তাহে মেবেল কার্টার চলে গেছেন হয়েছেন। এই সিনেমা আমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে।’ তিনি প্রয়াত চ্যাডউইক বোজম্যানকে তার মায়ের খেয়াল রাখতে অনুরোধ করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডঅস্কারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিঠামইনে মানুষ মারা গেলে ভাসিয়ে দেওয়া হতো পানিতে’

পরবর্তী

বান্দরবানে ৯ জন ‘জামায়াতুল আনসার’ সদস্য গ্রেপ্তার

পরবর্তী

বান্দরবানে ৯ জন 'জামায়াতুল আনসার' সদস্য গ্রেপ্তার

হাওর এলাকায় ৫০ জনের পায়ে জুতা ছিল কিনা সন্দেহ: রাষ্ট্রপতি

হাওরের মানুষের ৫০ জনের পায়ে জুতা ছিল কিনা সন্দেহ: রাষ্ট্রপতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT