জনপদ

মধুমতি নদী থেকে নারীর গলিত লাশ উদ্ধার

বাংলাদেশ পুলিশ মুখোশ, নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ এর মুখোশ, যা নিরাপত্তা ও সুরক্ষা জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদী থানা ঘাট এলাকা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত লাশের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) বোরহান-উল-ইসলাম বলেন, মধুমতি নদীতে ভেসে আসা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের কোমরের নিচ থেকে শরীরের অর্ধেক গলে গেছে।

তিনি বলেন, থানা পুলিশর পক্ষ থেকে মধুমতি নদী সংযুক্ত জেলা ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইলে এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিষয়:নারীর লাশ উদ্ধার মধুমতি নদী মাগুরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…