চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো বেশি সাসপেন্স নিয়ে ফিরছে ‘দৃশ্যম ৩’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

মালায়ালাম সিনেমার ইতিহাসে অন্যতম আলোচিত নাম ‘দৃশ্যম’। ২০১৩ সালে মুক্তির পর থেকেই এটি শুধু একটি সিনেমা নয়, বরং এক অনুভূতিতে পরিণত হয় দর্শকদের কাছে।

থ্রিলারের টানটান উত্তেজনা আর পারিবারিক আবেগের দুর্দান্ত মিশেলে তৈরি এই সিনেমায় মোহনলালের অভিনয় পেয়েছিল ব্যাপক প্রশংসা। পরে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি এমনকি মান্দারিন ভাষায়ও নির্মিত হয় এর রিমেক। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’।

বুধবার (২৯ এপ্রিল) রাতে এই ছবির প্রায় দুই মিনিটের টিজার মুক্তির পর থেকেই অনলাইনে চলছে সিনেমাটি নিয়ে নানান আলোচনা। এবারও ছবির কেন্দ্রে আছেন মোহনলাল, তার আলোচিত চরিত্র জর্জকুট্টিকে নিয়ে। তার পরিবারের গল্পই আবার ফিরে আসছে। যে গল্পের শুরু হয়েছিল ‘দৃশ্যম’ দিয়ে, পরে আরও বিস্তৃত হয় সিক্যুয়েলে।

তৃতীয় কিস্তির পরিচালনা ও চিত্রনাট্যে আগের মতোই আছেন জিতু জোসেফ। তৃতীয় কিস্তিতে তিনি তুলে ধরতে যাচ্ছেন অতীতের দীর্ঘ ছায়া, যে অতীত কখনোই পুরোপুরি চুপ করে থাকে না। নতুন ট্যাগলাইন—দ্য পাস্ট নেভার স্টেজ সাইলেন্ট। এটি ইঙ্গিত দিচ্ছে, চাপা পড়ে থাকা গোপন সত্য আবার সামনে আসতে চলেছে এবং তার পরিণতি এড়ানো যাবে না।

টিজারজুড়ে রয়েছে টান টান সাসপেন্স। আগের ছবিগুলোর মতোই মানসিক টানাপোড়েন আর নৈতিক দ্বন্দ্ব গল্পের চালিকা শক্তি হয়ে উঠবে—এমনই আভাস মিলেছে।

মোহনলালের সঙ্গে ফিরছেন পরিচিত মুখগুলোও—মীনা, অনসিবা আহাসান ও এস্থার আলী। অতীতের ঘটনায় যাদের জীবন বদলে গেছে, সেই চরিত্রগুলোই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সংকটে।

Reneta

টিজার দেখে বোঝা যায়, অতীতের ছায়া আবার তাড়া করেছে জর্জের পরিবারকে। এবারও পরিবারকে বাঁচাতে জর্জ নতুন বুদ্ধি করবেন। কিন্তু শেষ রক্ষা হবে কি? সেটা জানা যাবে ছবিটি মুক্তির পরই। আগামী ২১ মে প্রেক্ষাগৃহে আসবে ‘দৃশ্যম ৩’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দৃশ্যম ৩’টিজারমোহনলাল
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT