চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন উচ্চতায় মোহনলাল, বক্স অফিসে ইতিহাস!

বক্স অফিসে ইতিহাস গড়লেন মোহনলাল, এক বছরে ৫০০ কোটির মাইলফলক ছুঁয়ে মালায়লাম সিনেমার শীর্ষে এই মেগাস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০৯, জুন ২০২৫
বিনোদন
A A
মোহনলাল একটি কালো গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সাল মালায়লাম সিনেমার জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক বছর। বড় বাজেট কিংবা ছোট—বহু সিনেমাই দর্শক টেনেছে হলে। তবে সবচেয়ে বিস্ময়কর সাফল্য এনে দিয়েছেন একাই মোহনলাল।

বছরের শুরুতেই তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এল ২- এম্পুরান’ বক্স অফিসে ঝড় তোলে, আর এরপরেই আসে ‘থুডারাম’। যা এক কথায় অপ্রত্যাশিত সাড়া ফেলেছে। দুটি সিনেমার অসাধারণ আয় বিশ্বব্যাপী বক্স অফিসে মোহনলালকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়।

করোনার পরবর্তী সময়ে মোহনলালের সিনেমাগুলো খুব একটা সফল হয়নি। তবে ২০২৫ সালে তিনি যেন নিজের সর্বশক্তি নিয়ে ফিরেছেন। আর তার এই প্রত্যাবর্তন মালায়লাম সিনেমার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। প্রথমে ছিল ‘এল ২-এম্পুরান’—একটি জনপ্রিয় সিরিজের সিক্যুয়েল হিসেবে এটি আগেই আলোচনায় ছিল। সিনেমাটি বিদেশের বাজারে দারুণ সফল হয় এবং বিশ্বব্যাপী ২৬৮.০৫ কোটি রুপি আয় করে।

Banglabid

এর ঠিক এক মাস পরেই মুক্তি পায় ‘থুডারাম’, যা দর্শকদের বিস্মিত করে দেয় তার শক্তিশালী গল্প এবং মোহনলালের অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি এবং এখনো প্রেক্ষাগৃহে চলছে।

এই দুই সিনেমা মিলিয়ে মোহনলাল এক বছরে বিশ্বব্যাপী মোট ৫০৫.৬৫ কোটি রুপি আয় করেছেন—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম! এর আগে কোনো অভিনেতা এক বছরে মালায়লাম সিনেমায় এমন আয় এনে দিতে পারেননি! এটি শুধু মোহনলালের তারকাখ্যাতিকেই নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এই দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। দর্শক এবং বক্স অফিস—দুই ক্ষেত্রেই যে আরও বড় চমক আসছে, সেটা বলাই যায়। –কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইলফলকমালায়ালামমোহনলালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT