চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারুফার হ্যাটট্রিক, মুর্শিদা-সোবহানার ব্যাটে রান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি নারী ক্রিকেটার ফিল্ডিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের ম্যাচে জোড়া সেঞ্চুরিতে মোহামেডানকে রেকর্ড সংগ্রহ এনে দিয়েছিলেন মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। শনিবারও হাসল তাদের ব্যাট। প্রতিপক্ষ দল বিকেএসপির পেসার মারুফা আক্তার হ্যাটট্রিক উপহার দিলেও ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে ৭২ রানের বড় ব্যবধানে।

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের মৌসুমে প্রথম হ্যাটট্রিক করলেন টাইগ্রেস পেসার মারুফা। বিকেএসপিতে শুরুতেই বিধ্বংসী ব্যাটার জাসিয়া আখতারকে ফেরান। ৮ বল খেলে রানের খাতা খোলার আগেই কট অ্যান্ড বোল্ড হয়ে মোহামেডানের কাশ্মীরী ক্রিকেটার ফেরেন সাজঘরে।

মুর্শিদা ও সোবহানা ৯৭ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। রুমানা আহমেদ ও আয়শা রহমান শুকতারা ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলে সংগ্রহ দুইশ পার করেন। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন বিকেএসপি পেসার মারুফা। শেষবেলায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ডেলিভারিতে সাবেকুন নাহার, বৈশাখী ও ফারিহা তৃষ্ণাকে ফিরিয়ে দেন।

Banglabid

৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোহামেডান তোলে ২২৮ রান। মুর্শিদা ৬৮ বলে ৪৬ ও সোবহানা ১০০ বলে ৬৪ রান করেন দুটি চার, তিনটি ছয়ে।

৩৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন মারুফা। নিশিতা আক্তার নেন দুই উইকেট। অতিরিক্ত থেকে ৩৩ রান দেয় বিকেএসপি।

জবাবে বিকেএসপির ইনিংস থামে ৪২.২ ওভারে ১৪৬ রানে। ওপেনার ফাহমিদা ছোঁয়া ৩৯ ও অধিনায়ক সুমাইয়া আক্তার ৩০ রান করেন।

Reneta

ফারিহা তিনটি উইকেট নেন। রুমানা , ফাতেমা ও সাবেকুন দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকেএসপিমারুফামেয়েদের ডিপিএলমোহামেডান-বিকেএসপিলিড স্পোর্টসহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT