চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জয়ের উৎসবে মাতল মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ২৩, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মোহামেডান ক্লাবের শিরোপা জয় উদযাপন, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমে দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের সাথে ম্যাচ শেষে শিরোপা তুলে দেয়া হয় ক্লাবটির হাতে। তা নিয়ে উদযাপনে মেতেছেন কোচ আলফাজ আহমেদের শিষ্যরা।

মোহামেডান শিরোপা উদযাপনের প্রস্ততি নিয়ে রেখেছিল। ব্রাদার্সের সাথে ম্যাচ শেষ হওয়ার পর কুমিল্লার ধর্মসাগরে চ্যাম্পিয়নের টি-শার্ট পরে আনন্দে মাতেন মোহামেডানের খেলোয়াড়রা। প্রথমসারির পেশাদার লিগে ২০০২ সালের পর এটি তাদের প্রথম শিরোপা।

২০০২ সালে সবশেষ ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। এরপর দেশের অন্যতম বড় ক্লাবটিকে বারবার হতাশ হতে হয়েছে। ২০০৭ সালে চালু হওয়া পেশাদার লিগে গত মৌসুমে রানার্সআপ হয়েছিল তারা। এবার প্রথমবারের মতো ট্রফির স্বাদ পেল সাদাকালোরা। ১৮ ম্যাচের লিগে ১৫ ম্যাচ শেষেই নিশ্চিত হয়েছিল শিরোপা।

লিগ থেকে অবনমন হয়েছে ঢাকা ওয়ান্ডারার্সের। দলটির অবনমন প্রায় নিশ্চিতই ছিল। প্রিমিয়ারে টিকে থাকতে শেষ দুই রাউন্ডে নিজেদের জয়ের পাশাপাশি ফকিরাপুলের হার দরকার ছিল। এমন সমীকরণের মুহুর্তে ফকিরেরপুলের বিপক্ষেই হেরেছে ওয়ান্ডারার্স। ফকিরাপুল প্রিমিয়ারে টিকে থাকলেও বাদ পড়েছে ওয়ান্ডারার্স।

এদিন ম্যাচের ৪৩ মিনিটে অবসরে যান ব্রাদার্সের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এই ম্যাচের মধ্য দিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন জাতীয় দলের সাবেক গোলকিপার। ম্যাচের বিরতিতে রানার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডান গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, ব্রাদার্সের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরকানননজরুলব্রাদার্সমোহামেডানরানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT