ঘরোয়া ক্রীড়াঙ্গনে একসঙ্গে চলছে ক্রিকেট, ফুটবল ও হকি লিগ। শনিবার ভিন্ন তিনটি ইভেন্টে মোহামেডানের ম্যাচ ছিল। আর তিনটিতেই দুর্দান্তভাবে জিতেছে ক্লাবটি।
সকালে ক্রিকেট দিয়ে জয়ের শুরুটা হয়েছিল মোহামেডানের। গাজী টায়ার্সকে মাত্র ৪০ রানে অলআউট করে এক উইকেট হারিয়ে ৩৮ বলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় সাদা-কালোর দল।
জয় এসেছে ফুটবলেও। শেখ রাসেলের বিপক্ষে প্রথমার্ধে ১-১ গোলে ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ করে মোহামেডান। জয় পায় ৩-১ গোলের।
দিনের শেষ জয়টি এসেছে হকিতে। বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে ৬-৩ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। জয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে মোহামেডান।








