চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরচেনা পারিবারিক গল্পে রাজের ‘ফ্যামিলি ক্রাইসি রিলোডেড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২২
বিনোদন
A A

গেল বছর ১৮২ পর্বে শেষ হয়েছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’। পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল। এর নাম ও চরিত্রগুলো ঠিক রেখে আবারও প্রচারে আসছে সিরিয়ালটি। আফি ফ্রুট ড্রিংকের সৌজন্যে এবার নাম দেয়া হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’।

৩০ মার্চ থেকে বুধবার ও বৃহস্পতিবার রাতে সিরিয়ালটি একটি বেসরকারি টিভিতে প্রচারের পর পাওয়া যাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তবে নাটকটি ‘সিক্যুয়াল নয়’ বলে পরিষ্কারভাবে জানালেন গ্রাজুয়েট, মাইক, দেনমোহর, বিবাহিত ব্যাচেলর, কাজল-খ্যাত নির্মাতা রাজ।

চ্যানেল আই অনলাইনকে রাজ বলেন, সিক্যুয়ালে মানে যেখানে গল্প শেষ সেখান থেকে পরের সিজন শুরু হওয়া। এটা হবে ফ্যামিলি ক্রাইসিসের ফ্রাঞ্চাইজি, নাম এবং চরিত্র ছাড়া আর কিছুতে মিল নেই। এর মধ্যে নতুন আরও কিছু চরিত্র নতুন নামে যুক্ত হয়েছে। গল্প ও চরিত্রায়নে আগেরটার সাথে কোনো কিছুতে মিল নেই। একেবারে আলাদা পারিবারিক গল্প নিয়েই তৈরি হয়েছে।

Banglabid

‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ পুরোপুরি পারিবারিক গল্প নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা রাজ। বলেন, আমাদের পরিবারের মধ্যে প্রতিদিন যা যা ঘটে তাই তুলে ধরা হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এ। এর মধ্যে আহামরি সাসপেন্স নেই, মজা পাওয়ার মতো কিছু নেই। আছে পুরোপুরি পরিবারের আনন্দ, দুঃখ, ইমোশনে মেশানো গল্প; যা প্রত্যেক মানুষের চিরচেনা।

উদাহরণ টেনে নির্মাতা বলেন, শেফালী খালার স্বামী ও ছেলে সন্তান নেই; আছে তিনজন মেয়ে ও শাশুড়ি। তাকে একটি পরিবারে চালাতে গেলে একেক দিন একেক ক্রাইসিসের মুখোমুখি হতে হয়। এমন সব ঘটনা উঠে আসবে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এ।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর চিত্রনাট্য ও পরিচালনায় ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, শর্মীলি আহমেদ, রুনা খান, শবনম ফারিয়া, শহিদুজ্জামান সেলিম, শামীম হাসান সরকার, সারিকা সাবা, তামিম মৃধা, রাইসা, মুকিত জাকারিয়া, সোহেল খান, শামীমা নাজনিন, জামিল হোসেন, অনিকসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিককাজলগ্রাজুয়েটজামিল হোসেনতামিম মৃধাদেনমোহরবিবাহিত ব্যাচেলরমনিরা মিঠুমাইকমুকিত জাকারিয়ারাইসারুনা খানশবনম ফারিয়াশর্মীলি আহমেদশহিদুজ্জামান সেলিমশামীম হাসান সরকারশামীমা নাজনিনসারিকা সাবাসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT