চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুরে দিনের বেলায় অস্ত্রের মুখে ১২ লাখ টাকা ছিনতাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A
মোহাম্মদপুর থানার ভবন, ঢাকা মহানগর পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্য দিবালোকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে নগদ ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার একটি চেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ১০ টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকার সড়কে ‘নেসলে’ কোম্পানির একটি কাভার্ডভ্যান থেকে এই টাকা লুট করে পালিয়ে যায় ছয় ছিনতাইকারী।

ঘটনার সময় চালকের সঙ্গে ওই গাড়িতে ছিলেন নেসলের মোহাম্মদপুর এলাকার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, আমরা সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেওয়ার জন্য। আমরা যখন মোহাম্মদপুর হাউসিং লিমিটেড এলাকায় পৌঁছাই তখন রাস্তা ভাঙ্গার কারণে এবং রিক্সার যানজটের কারণে আমাদের গাড়িটি কিছুটা ধীর গতিতে চলতে থাকে।

এরমধ্যে সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন এসে আমাদের গাড়ির সামনে পড়ে যায়। তখনই আরেকটি মোরটসাইকেলে তিনজন আসেলে ছয়জন মিলে চাপাতি, বড় রামদা আর ছুরি বের করে প্রথমে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে।

তিনি আরও বলেন, একপর্যায়ে চাপাতির উল্টা পিঠ দিয়ে গাড়িতে এলোপাথারি আঘাত করতে থাকলে আমার হাতও জখম হয়। আমি কাত হয়ে গেলে আমার পকেটের টাকা, অফিসের টাকাসহ ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে চলে যায়।

Reneta

ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার ৮০ টাকা ও একটি ১৭ হাজার টাকার চেক ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, নেসলে কোম্পানির একটি গাড়িতে করে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গাড়ি থামিয়ে এই ছিনতাইয়ের ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। তারা আশে-পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য কাজ করছেন।

এই ঘটনায় এখনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাইনেসলে গ্রুপমোহাম্মদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT