চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্লপের সঙ্গে ঝামেলায় সালাহ ছিলেন শৃঙ্খলার বাইরে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
সালাহ ও কোচের মধ্যে আলোচনা, ক্লপের সঙ্গে ঝামেলার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারায় লিভারপুল। ওই ম্যাচে অলরেডদের বিদায়ী কোচ ইয়ূর্গেন ক্লপের সঙ্গে তর্কে জড়ান তারকা স্ট্রাইকার মোহাম্মেদ সালাহ। ঘটনায় মিশরীয় তারকার দিকেই আঙুল তুললেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ও বিবিসির সহ-ধারাভাষ্যকার ক্রিস সাটন।

লন্ডন স্টেডিয়ামে শনিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। হতাশার দিনে আলোচনার কেন্দ্রে ছিল টাচলাইনে কোচের সঙ্গে স্ট্রাইকার সালাহর তর্কে জড়ানোর ঘটনা। তর্কের একপর্যায়ে মিশরীয় তারকাকে দলের অন্য খেলোয়াড়দের এসে থামাতে হয়।

খেলা শেষ হওয়ার ১৩ মিনিট বাকি থাকতে বেঞ্চ থেকে সালাহকে ওঠান ক্লপ। মাঠে ঢোকার অপেক্ষায় ছিলেন মিশরীয় ফরোয়ার্ড। সেসময় দুজনের মধ্যে কিছু একটা নিয়ে মতবিরোধ ছিল, সেটি স্পষ্ট দৃশ্যমান হয়।

Banglabid

সাটনের মতে, ৩১ বর্ষী সালাহ ২৪ গোল করে চলতি মৌসুমে লিভারপুলের সর্বোচ্চ স্কোরার হলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে সেরা ছন্দে ছিলেন না। বিবিসি রেডিও ৫’তে লাইভে সাটন বলেছেন, ‘বিষয়টি পছন্দ করিনি, তবে আমার মনে হয় এই ঘটনায় মোহাম্মেদ সালাহই নিয়মের বাইরে ছিলেন।’

সাটনের মতে একাদশ কীভাবে সাজানো হবে সেটির পুরোপুরি অধিকার কোচের। ক্লপ হয়ত ভেবেছেন অলরেডদের জয়ের জন্য এভাবেই একাদশ সাজালে ভালো এবং তিনি সেটাই করেছেন।

‘লিভারপুলের অন্য সতীর্থদের চেয়ে সালাহ আলাদা কেউ নয়। সালাহর ক্ষেত্রে সত্য হল, সে চোট থেকে ফিরে এসে খুব বেশি ছন্দেও নেই। এখানে নিজের বিরুদ্ধে ভাবার কিছুই নেই। আমার মনে হয় একটা লাইন আছে যেটা দুর্ভাগ্যবশত সে অতিক্রম করেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস সাটনক্লপপ্রিমিয়ার লিগমোহাম্মদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT