ক্রিকেট

মঈনের মতে অধিনায়ক হিসেবে মিরাজ ‘অনভিজ্ঞ’

মঈনের মতে অধিনায়ক হিসেবে মিরাজ ‘অনভিজ্ঞ’
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। চলতি বিপিএলে সিলেট টাইটানসকে নেতৃত্ব দিচ্ছেন। মিরাজকে অধিনায়ক হিসেবে অনভিজ্ঞ বলছেন মঈন আলী। ইংলিশদের তারকা অলরাউন্ডার মনে করছেন, মিরাজের উন্নতি করার সুযোগ আছে।

বিপিএলে সিলেট টাইটানসের হয়ে খেলছেন মঈন। শুক্রবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে মিরাজের নেতৃত্ব নিয়ে বলেছেন তিনি।

‘মিরাজ এখনও তরুণ। ফ্র‍্যাঞ্চাইজি লিগ কিংবা দল পরিচালনার ক্ষেত্রে এখনও কিছুটা অনভিজ্ঞ। তবে খুব ভালো অধিনায়ক হতে পারে। একজন ভালো অলরাউন্ডার। সাধারণত যারা ব্যাটিং-বোলিং দুটাই পারে, তারা ভালো নেতৃত্ব দিতে পারে। বাংলাদেশের অধিনায়করা খুবই আবেগপ্রবণ হয়। তারা খেলার সঙ্গে নিজেকে ব্যক্তিগতভাবে জড়িয়ে ফেলে।’

বাংলাদেশের অধিনায়কদের অনেকবেশি আবেগপ্রবণ হয়ে পড়াকে এদেশের ক্রিকেট সংস্কৃতির বলেছেন মঈন, ‘এখানকার সব অধিনায়কই আবেগপ্রবণ। এমন কেউ নেই যে আবেগপ্রবণ না। টিভি দেখলেই লক্ষ্য করবেন, এখানকার সব অধিনায়কই কোন না কোন পর্যায়ে গিয়ে নিজেদের ক্রিকেটারদের উপর চিৎকার করেছে।’

বিষয়:বিপিএল ২০২৫ মঈন আলি মেহেদী হাসান মিরাজ সিলেট টাইটানস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…