চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে এগিয়ে মোদির বিজেপি-এনডিএ জোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের বিহার নির্বাচনে বিজেপি-এনডিএ জোটের সমর্থনে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ রাজ্য বিহার বিধানসভা নির্বাচন

ভারতের উত্তরাঞ্চলীয় বিহার বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি-এনডিএ জোট এগিয়ে রয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা (স্থানীয় সময়) থেকে ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২৪৩ আসনের মধ্যে প্রায় ২০০টি আসনে এগিয়ে থাকায় বিহারের ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন ৭৪ বছরের নীতীশ কুমার।

অন্যদিকে বিরোধী জোট যার নেতৃত্বে রয়েছে কংগ্রেস, আরজেডি ও কয়েকটি আঞ্চলিক দল তারা ৪০টিরও কম আসনে এগিয়ে আছে। ফলে তাদের পক্ষে শেষ মুহূর্তে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিবিবির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নভেম্বরের ৬ ও ১১ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে বিহারে ৬৬.৯১ ভাগ ভোট পড়েছে ১৯৫১ সালে প্রথম নির্বাচনের পর এটি সর্বোচ্চ। বিশেষভাবে উল্লেখযোগ্য—মহিলা ভোটারের রেকর্ড উপস্থিতি ৭১.৬ ভাগ, যা নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের চালু করা বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প নারী ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়, যা জোটকে সুবিধা দিয়েছে।

এর আগে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করে ৭৪.২ মিলিয়নের তালিকা প্রকাশ করে, যেখানে ৪.৭ মিলিয়ন নাম বাদ পড়ে। বিরোধীরা অভিযোগ তোলে এটি বিজেপির পক্ষে সুবিধা তৈরির জন্য করা হয়েছে এবং অনেক প্রকৃত ভোটার, বিশেষত সংখ্যালঘু মুসলিমরা, তালিকা থেকে বাদ পড়েছেন। তবে বিজেপি ও নির্বাচন কমিশন এ অভিযোগ অস্বীকার করে।

এক্সিট পোলেই বিজেপি জোটের জয়ের ইঙ্গিত ছিল। জোটের প্রধান অংশীদার নীতীশ কুমারের জেডিইউ ইতোমধ্যেই বিজেপির সঙ্গে রাজ্যে ক্ষমতায় রয়েছে। নীতীশ কুমার বিদায়ী মুখ্যমন্ত্রী হলেও আবারও তিনি নেতৃত্বে আসার সম্ভাবনা জোরালো হচ্ছে।

এদিকে আলোচিত রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরাজ কোনও আসনে এগিয়ে নেই।

বিহার ভারতের অন্যতম দরিদ্র রাজ্য, যেখানে ৭৪ মিলিয়নের বেশি ভোটার। দীর্ঘদিন ধরে মোদীর দল এখানে এককভাবে সরকার গঠন করতে পারেনি। এবার জোটের এই নির্ণায়ক অগ্রগতি বিজেপির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এই নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি দুই আঞ্চলিক বর্ষীয়ান নেতা—নীতীশ কুমার এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের শেষ নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উভয়ের বয়স ৭০-এর ঘরে এবং শারীরিক অবস্থাও দুর্বল। লালুর ছেলে তেজস্বী যাদব এবার বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন।

বিহারের এই নির্বাচন আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। এসব রাজ্যে বিজেপি এখনো ক্ষমতার বাইরে এবং প্রবেশের লড়াইয়ে রয়েছে।

এই ফলাফল চূড়ান্ত হলে বিহারের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসবে—এবং মোদির জোট আরও একবার তাদের প্রভাবশালী অবস্থান সুদৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে।

ট্যাগ: এনডিএজেডিইউভারতের রাজ্য নির্বাচন-২০২৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার পর্ব দেখেই যে নাটকে বুঁদ দর্শক!

পরবর্তী

হাইকোর্টের সামনে ড্রামে মেলে খণ্ডিত মরদেহ: যা বলছে আশরাফুলের পরিবার

পরবর্তী
তিনজন মানুষ বসে আছেন, পাশে ডাস্টবিন ও ব্যানার, ঢাকার আশপাশের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের সামনে ড্রামে মেলে খণ্ডিত মরদেহ: যা বলছে আশরাফুলের পরিবার

বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকায় বিশ্বকাপে অংশ নিতে পৌঁছেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার

সর্বশেষ

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT