চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের মোট ২৪৩টি আসনের মধ্যে  ১২১ আসনে ভোট দিচ্ছেন কোটি ভোটার। এই নির্বাচনে মুখোমুখি ক্ষমতাসীন এনডিএ ও বিরোধী মহাজোট—দুই পক্ষই দাবি করছে জয় তাদেরই হবে।

বৃহস্পতিবার ৬ নভেম্বর  প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে ভোটারদের গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বিরোধী শিবিরে তেজস্বী যাদবের ‘প্রতি পরিবারে একটি সরকারি চাকরি’ প্রতিশ্রুতি ঘিরে উত্তাপ ছড়িয়েছে। যুব ভোটারদের টার্গেট করে আরজেডি এবারও জেরালো প্রচারণা চালিয়েছে।

নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ উন্নয়ন ও নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছে। তবে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রার্থী নিয়ে দলে বিভ্রান্তি তৈরি হয়। যা শেষ মুহূর্তে স্পষ্ট করে বিজেপি নেতৃত্ব।

কংগ্রেসের প্রচারণা তুলনামূলক দুর্বল; রাহুল গান্ধী দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় জোটে প্রভাব পড়েছে। বেশ কিছু আসনে আরজেডি ও কংগ্রেস নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে, যা বিরোধী ভোট বিভক্তির আশঙ্কা তৈরি করেছে।

নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’। দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা ইস্যু করে তিনি রাজ্যের সব আসনে প্রার্থী দিয়েছেন এবং কোনো জোটে যাচ্ছেন না।

বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতি , এই মৌলিক ইস্যু নিয়েই লড়াই জমে উঠেছে। ২০২০ সালের নির্বাচনে এই অঞ্চলে মহাজোট এগিয়ে থাকলেও এবার এনডিএ পুরো শক্তিতে পাল্টা লড়াইয়ে নামছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনডিএকংগ্রেসপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবিহার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT