চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব নির্ধারণে এনডিএ বৈঠকে বসছে আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফাইল ছবি

ফাইল ছবি

নিরঙ্কুশ জয়ের পর আজ বৈঠকে বসতে যাচ্ছেন এনডিএ জোটের নির্বাচিত এমপিরাও। বৈঠকে নেতা নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের অনুমতি চাইবেন নরেন্দ্র মোদি। 

শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করে ১৬তম লোকসভা বিলুপ্ত ঘোষণার সুপারিশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের বৈঠকে মোদি পুননির্বাচিত হলে তিনি পুনরায় সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন।

ভারতীয় গণমাধ্যম বলছে: মোদির নেতৃত্বে আগামী ৩০ মে শপথ নিতে পারে নতুন সরকার। এর আগে ২৮ মে নিজ আসন বারাণসীতে রোডশো করবেন মোদি। এ আসনে প্রায় চার লাখ ৮০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী আগামী ৩ জুনের মধ্যে সপ্তদশ লোকসভা গঠন করতে হবে। দু’-এক দিনের মধ্যে ৩ নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির কাছে নবনির্বাচিত সদস্যদের তালিকা তুলে দেবেন। তারপর, নতুন লোকসভা গঠনের কাজ শুরু হবে। ২৯ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।

এবারের মন্ত্রিসভায় বিজেপি সভাপতি অমিত শাহ’র যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। দলটিতে নতুন প্রশ্ন কার হাতে যাচ্ছে বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব।

৬ সপ্তাহব্যাপী ম্যারাথন নির্বাচন শেষে বৃহস্পতিবারের ভোটগণনায় আগের বুথফেরত জরিপের অনুমানকে সত্য প্রমাণিত করে জিতে যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। নির্বাচন হওয়া ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসন পেয়েছে এই জোট, যারা মধ্যে একা বিজেপিই পেয়েছে ৩০২টি আসন।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ইউপিএ পেয়েছে মাত্র ৯২টি আসন। এর মধ্যে দল হিসেবে কংগ্রেস পেয়েছে মাত্র ৫৪টি।

ট্যাগ: এনডিএনরেন্দ্র মোদিবিজেপিলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সোনার জুতো’ দখলের লড়াইয়ে মেসির ইতিহাস

পরবর্তী

নরসিংদীতে দুই বোনের মরদেহ উদ্ধার, বাবা আটক

পরবর্তী
খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে দুই বোনের মরদেহ উদ্ধার, বাবা আটক

প্রয়োজনে চালকের ডোপটেস্ট করান: ডিএমপি কমিশনার

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT