চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটব্যাংক রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে: মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভোটব্যাংক রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে উল্লেখ করে এসব বন্ধ করতে একসঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ঐক্যজোট বা এনডিএ-র নেতা নির্বাচিত করা হয়েছে।

শনিবার পার্লামেন্টের সেন্ট্রাল হলে তাকে এ জোটের নেতা নির্বাচিত করা হয়।

নেতা নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ভোটব্যাংকের রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে। এসব বন্ধ করতে আমাদের লড়তে হবে। এতদিন আমাদের স্লোগান ছিল ‘সব কা সাথ সবকা বিকাশ’। এখন এর সঙ্গে সব কা বিশ্বাসকে জুড়তে হবে। এবং এভাবেই কাজ করে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘দেশের গরীব দুঃখী মানুষকে যেভাবে ঠকানো হয়েছে ঠিক একই ভাবে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে। তাদের অধিকার নিয়ে কাজ করতে হবে। তাদের বিশ্বাস অর্জন করতে হবে।’

Reneta

তিনি বলেন, এবার দেশের মানুষ প্রতিষ্ঠানের পক্ষে ভোট দিয়েছে। আমি আপনাদের থেকে আলাদা নই।আমরা ভাল কাজ করে যাব। স্বাধীনতার আগে ভারতীয়রা যেভাবে আন্দোলন করেছেন আমাদের সেই মানিসিকতা নিয়ে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ নির্বাচন দেয়াল ভেঙ্গে মানুষের হৃদয়কে স্পর্শ করেছে।

বিজেপির সভাপতি অমিত শাহ বলেন, ‘জনগণ হৃদয় থেকে নরেন্দ্র মোদিকে চান। মোদি সম্পর্কে বলতে চাই, আমি তার সাথে প্রায় ২০ বছর কাজ করেছি। তিনি একদিনের জন্যও ছুটি নেননি। প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা করে কাজ করেন।’

এসময় জোটের শীর্ষ নেতা জনতা দলের নিতিশ কুমার, শিব সেনা দলের যাদব থ্যাকারি, প্রকাশ সিং এসময় উপস্থিত ছিলেন। বিজেপির সিনিয়র নেতা আদভানি এবং মুরলি মনোহার জোশিও উপস্থিত ছিলেন।

লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৩৫৩টি আসন পেয়েছে এই জোট, যারা মধ্যে একা বিজেপিই পেয়েছে ৩০৩টি আসন।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ইউপিএ পেয়েছে মাত্র ৯২টি আসন। এর মধ্যে দল হিসেবে কংগ্রেস পেয়েছে মাত্র ৫৪টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনডিএনরেন্দ্র মোদিলোকসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT