চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিস্তা-গঙ্গার পানি নিয়ে মমতার অভিযোগ নাকচ করেছে মোদি সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২৬, জুন ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, রাজনৈতিক নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ নাকচ করে দিয়েছে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার। তার অভিযোগ, রাজ্যকে না জানিয়েই কেন্দ্রিয় সরকার এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই গতকাল (২৫ জুন) মঙ্গলবার একটি প্রতিবেদনে জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ নাকচ করে দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে গঙ্গার পানি চুক্তি নবায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে আগেই অবহিত করা হয়েছিল।

ভারতের কেন্দ্রীয় সরকারের মতে, ২০২৩ সালের ২৪ জুলাই গঙ্গার পানিবণ্টন চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেখানে একজন প্রতিনিধি পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা হয়েছিল। ২০২৩ সালের ২৫ আগস্ট পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে জানায়, সেচ ও জলপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে তারা কমিটিতে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন।

Banglabid

ওই বছরেরই ২৫ আগস্ট রাজ্য সরকারের তরফ থেকে কমিটির জন্য রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীকে (নকশা ও গবেষণা) মনোনীত করা হয়। চলতি বছরের ৫ এপ্রিল, রাজ্য সরকারের সেচ ও জলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চিঠি দিয়ে ফারাক্কা ব্যারাজের ভাটির অংশ থেকে পরবর্তী ৩০ বছরের জন্য তাদের মোট পানির চাহিদার বিষয়টি জানিয়েছিলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে স্বাক্ষর করেছেন নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকারকে না জানিয়েই চুক্তি নবায়ন করা হচ্ছে। বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকলেও পানিবণ্টন চুক্তি নবায়ন মেনে নেবেন না তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিস্তার পানি বণ্টননরেন্দ্র মোদিভারতমমতা বন্দ্যোপাধ্যায়শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

পরবর্তী

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন

পরবর্তী
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিলবোর্ড, ঢাকা-১২১৭. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির কর্নারে মার্টিনেজের গোল, কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT