বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী তার চিঠিতে জোর দিয়ে বলেছেন, উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।

আজ রোববার (১৬ জুন) ভারতীয় হাইকমিশনের একটি সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী ঈদুল আজহাকে ‘আমাদের বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিষয়:পবিত্র ঈদুল আজহা শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…