মেয়েদের মডার্ন পেন্টাথলনে সোনা হাঙ্গেরির, ভারোত্তোলনে চীনের

বিভিন্ন দেশের মেয়েরা পেন্টাথলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যেখানে তারা বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
প্যারিস অলিম্পিকে শেষদিনে এসে ষষ্ঠ সোনার দেখা পেয়েছে হাঙ্গেরি। মেয়েদের মর্ডান পেন্টাথলনে সোনা জিতেছে দেশটি। আর মেয়েদের ৮১ কেজি ভারোত্তোলনে সোনা জিতেছে চীন।
মর্ডান পেন্টাথলনে হাঙ্গেরিকে সোনা এনে দিয়েছেন গুলইয়াস মিকেল্লে। রৌপ্য জিতেছেন ফ্রান্সের ক্লৌভেল এলোডাই। ব্রোঞ্জ জিতেছেন সাউথ কোরিয়ার সিয়ংমিন সিয়ং।
অন্যদিকে, মেয়েদের ৮১ কেজি ভারোত্তোলনে সোনা জিতেছেন চীনের ওয়েনওয়েন লি। রৌপ্য জিতেছেন সাউথ কোরিয়ার হেইজিয়ং পার্ক। ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের ক্যাম্পবেল এমিলি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






