বাংলাদেশ

দেশজুড়ে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির মধ্যে ছাতা ধরে থাকা মানুষ, ভারী বৃষ্টিপাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মধ্যে একজন ব্যক্তি ছাতা ব্যবহার করে জল থেকে রক্ষা পাচ্ছেন, ভারী বৃষ্টিপাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের অনেকস্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩৪ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৫ শতাংশ।

 

 

বিষয়:আবহাওয়া বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…