চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের ক্যান্সার প্রতিরোধে সহায়ক মোবাইল অ্যাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A
মোবাইল অ্যাপের মাধ্যমে ত্বকের ক্যান্সার শনাক্তের জন্য ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বকের খেয়াল রাখতে বেশ কিছু অ্যাপ রয়েছে। অ্যাপগুলো ব্যবহারও সহজ। সেলফোনের ক্যামেরা দিয়ে আঁচিলের ছবি তুলে যদি ছবির মান ভালো হয়, তাহলে অ্যাপ তা যাচাই করে কয়েক সেকেন্ডেই পরামর্শ দেবে।

এরকম একটি অ্যাপ ব্যবহার করছেন টিলো কখ্স। তার ত্বকের ক্যান্সারের ঝুঁকি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমার ত্বক ফর্সা এবং ছোটবেলা থেকেই অনেক আঁচিল রয়েছে। আমি তখনই একশ’টির বেশি গুনেছিলাম এবং আমার পরিবারের দুই সদস্যের ত্বকের ক্যান্সার রয়েছে। সুতরাং এই অ্যাপটি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের মাঝের সময়ে নিজে যাচাইয়ের জন্য ভালো। অ্যাপ বলছে মাঝারি ঝুঁকি৷ এই আঁচিলটা চিকিৎসককে পরীক্ষা করতে হবে।

অ্যাপের আইডিয়াটি এসেছে গ্রাৎস ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসক মিশায়েল ট্রিপোল্টের মাথা থেকে। বুদ্ধিমত্তাযুক্ত প্রযুক্তি এবং স্টার ট্র্যাকের ভক্ত মিশায়েল ট্রিপোল্ট বলেন, স্টার ট্র্যাকে ট্রাইকর্ডার নামে একটা ডিভাইস ছিল যা সব স্ক্যান করতে পারতো এবং রোগীর কী হয়েছে জানাতো। ওটা অনেকটা জাদুর মেশিনের মতো ছিল, যা সব চিকিৎসকই পেতে চাইতো। তারপর স্মার্টফোন এলো এবং সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, যা আগেভাগে ত্বকের টিউমার শনাক্তে সক্ষম।

Banglabid

কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি, শব্দ এবং লেখা ব্যবহার করে মানুষের শিক্ষা এবং ভাবনা অনুকরণ করে। এই ক্ষেত্রে এক চর্মরোগ বিশেষজ্ঞ কী ভাববেন সেটা যাচাই করা হয়। কয়েক হাজার ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জার্মানির শ্যারিটের স্কিন টিউমার সেন্টারের প্রধান থমাস আইগেন্টলা বলেন, এই ধরনের অ্যাপ প্রাথমিক মূল্যায়ন করতে পারে। এটি যদি পরামর্শ দেয়, তাহলে আপনার সত্যিই চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এটা প্রায়ই ভুয়া সতর্কতাও জারি করে, কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে সামান্য ক্ষতও মারাত্মক মনে হতে পারে। তবে গত কয়েকবছরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার নির্ভুলতার হার উল্লেখযোগ্যহারে বেড়েছে।

মার্কিন এক গবেষণায় দেখা গেছে সাধারণ চিকিৎসকরা ২৪ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে ম্যালিগন্যান্ট মেলানোমা শনাক্ত করতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞদের ক্ষেত্রে সাফল্যের হার ৭৭ থেকে ৯৬ শতাংশ। আর অ্যাপের অ্যালগরিদমের সাফল্য সবচেয়ে বেশি ৯৩ থেকে ৯৮ শতাংশ।

Reneta

সূত্র: ডয়েচ ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপক্যান্সারত্বকের ক্যান্সারমোবাইল অ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পরবর্তী

ভারতে কর্মরত দুই কূটনীতিককে অপসারণ

পরবর্তী
বাংলাদেশের পুলিশ ও কর্মকর্তারা একটি সরকারি ভবনের সামনে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে কর্মরত দুই কূটনীতিককে অপসারণ

ভিসা প্রার্থীরা ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের বিক্ষোভ

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT