চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মব জাস্টিস ‘বরদাশত’ করা হবে না: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A
ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মব জাস্টিস ‘বরদাশত’ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, মব জাস্টিসের নামে কারো বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো বরদাসত করবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাবেন।

রমজান ও ঈদ উপলক্ষ্যে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। কিন্ত পুলিশের স্বল্পতা রয়েছে।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ নিয়োগ দিয়েছে ডিএমপি।

Reneta

শেখ সাজ্জাত আলী বলেন, তদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে। ঢাকা মহানগর পুলিশের আইনবলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা ডাকাতির ঘটনার ১২ দিন পর  ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে  পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারের ৬ জনের নাম-পরিচয় জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ডাকাতির ঘটনার পরদিন ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী রামপুরা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে।

তিনি বলেন, ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীমব জাস্টিসসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT