রাজধানীর ধলপুরের তেলেগু কলোনির বাসিন্দাদের কলোনি ছেড়ে চলে যাওয়ার নির্দেশের বিরুদ্ধে উদ্বেগ ও নিন্দাপ্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আজ (রোববার) ‘এমজেএফ’ এর পক্ষ একথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কোনরকম বিকল্প ব্যবস্থা না করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর পক্ষ থেকে তেলেগুভাষী সম্প্রদায়কে উচ্ছেদ করতে যাওয়াটা বেআইনি, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারমূলক বলে মনে করে এমজেএফ।
এবিষয়ে এমজেএফ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, যাত্রাবাড়ী থানার পক্ষ থেকে কলোনির মাতব্বরদের থানায় এনে সিটি করপোরেশনের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার ও এর বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি করা যাবে না বলে যে নিদের্শ দেয়া হয়েছে। এমজেএফ সেটাকেও গণতন্ত্রের পরিপন্থী বলে মনে করে। আমরা কলোনি উচ্ছেদের আগে কলোনির বাসিন্দাদের পুনর্বাসনের দাবি করছি।
এমজেএফ দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন পর্যায়ে দলিত ও হরিজনদের অধিকার রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে।







