চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

স্বাস্থ্য খাতে দুর্নীতির অন্যতম অভিযুক্ত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি জানান, মিঠুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। দুদকের আবেদনের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। আজই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।

Banglabid

এর আগে, মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দেয় দুদক। প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, মিঠু ‘লেক্সিকোন মার্চেন্ডাইস’ ও ‘টেকনোক্রেট’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিক। এসব প্রতিষ্ঠানের আড়ালে কৃষিজমি, ফ্ল্যাট, বাড়ি, প্লটসহ স্থাবর সম্পদ কিনেছেন প্রায় ১৮ কোটি টাকায়। এছাড়া শেয়ার, গাড়ি, স্বর্ণ, আসবাবপত্র ও ব্যাংকে থাকা অর্থসহ অস্থাবর সম্পদের পরিমাণ ৫৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে মোট অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৬ কোটি টাকা।

এ ছাড়া, তার পারিবারিক ব্যয় হিসাব করা হয়েছে ৭১ কোটি টাকার বেশি। অনুসন্ধানে দেখা গেছে, তার মোট সম্পদ ও ব্যয়ের পরিমাণ প্রায় ১৪৭ কোটি টাকা হলেও বৈধ আয়ের উৎস মিলেছে মাত্র ৭১ কোটি টাকার। অবশিষ্ট প্রায় ৭৬ কোটি টাকাই অবৈধভাবে অর্জিত।

Reneta

২০১৬ সালে আন্তর্জাতিকভাবে প্রকাশিত ‘পানামা পেপারস’-এ মোতাজ্জেরুল ইসলাম মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মালামাল সরবরাহ ও উন্নয়ন প্রকল্পে প্রভাব খাটিয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিঠুস্বাস্থ্যখাতস্বাস্থ্যখাতের দুর্নীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজাখস্তানের দুর্গম এলাকায় কী করছেন নিশো?

পরবর্তী

এবার দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’

পরবর্তী
দুটি মানুষ একটি সড়কের পাশে বসে আছেন, একজন শারীরিকভাবে অসুস্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’

নির্বাচনী কেন্দ্রের বুথে লাল প্লাস্টিকের চেয়ার ও টেবিল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু: ভোট বর্জন করে জাতীয়তাবাদী শিক্ষকদের কেন্দ্র ত্যাগ 

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT