চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় আটক ১১ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোরে দর্শনা জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৬ বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ ১১ জন ব্যক্তিকে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নিয়ে বাধা দিলে বিএসএফ তাদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ১১ জন ভারতের অভ্যন্তরেই অবস্থান করছেন। সীমান্তে যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।

বিষয়:চুয়াডাঙ্গা বিএসএফ বিজিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…