চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলছে ‘মিশন হান্টডাউন’, প্রশংসিত মিম-নাঈম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রী ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামের সাধারণ মেয়ে নীরার সদ্য বিবাহিত নিখোঁজ স্বামীকে খোঁজার মিশনে গিয়ে, শুরু হয় দেশ রক্ষার আরেকটি মিশন; যার নাম ‘মিশন হান্টডাউন’।

ঈদুল আযহার আগেরদিন (২৮ জুন) দুর্দান্ত অ্যাকশন ও রহস্য ঘেরা এমন গল্পের ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। প্রযোজনা সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুক্তির পরই এটি দর্শকের দারুণ সাড়া পাচ্ছে।

টানটান উত্তেজনায় ভরা এই সিরিজ পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে নীরা চরিত্রে তাক লাগানো পারফর্মেন্স দেখিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং এন্টি টেররিজম স্কোয়াড কর্মকর্তা মাহিদের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা এফ এস নাঈম।

Banglabid

বহুল প্রত্যাশিত সিরিজটি এরইমধ্যে নানা মাধ্যমে আলোচনা-সমালোচনা ঝড় তুলেছে।

সিরিজটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘মিশন হান্টডাউন’ নিয়ে অসাধারণ সাড়া পাচ্ছি। শতভাগ মানুষ কাহিনী পছন্দ করছেন। নাঈম ও মিম-এর অভিনয়েরও ভূয়সী প্রশংসা করছেন। সবচেয়ে ভালো লাগার বিষয়, গল্পটা মানুষকে পুরো সিরিজে আটকে রাখতে সক্ষম হয়েছে। এর সিক্যুয়েল আসছে কবে, তাও অনেকে জানতে চাইছেন। মুক্তির কয়েকদিনে মানুষের এই আগ্রহ দেখে আমি ও আমার টিম আনন্দিত এবং অনুপ্রাণিত।

মিমের ভাষ্য, ‘মিশন হান্টডাউন’ দিয়ে হইচই-এ আমার যাত্রা শুরু হলো। প্রথম কাজে এতো সাড়া পাবো, ভালোবাসা পাবো ভাবিনি। গল্পটা মানুষ দারুণভাবে এনজয় করছেন। দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ।

Reneta

এফ এস নাঈম বলেন, গল্পটার পরতে পরতে রহস্য, যা দর্শকদের প্রতিনিয়ত ভাবাচ্ছে। দারুণ সাড়া পাচ্ছি। সাধারণত ঈদে, প্রচুর কনটেন্ট প্রকাশ পায়। সেখানে ‘মিশন হান্টডাউন’- দর্শকদের মন কাড়ছে, সেটাই আনন্দের।

এতে আরও অভিনয়ে সুমিত সেনগুপ্ত, একে আজাদ সেতু, সরকার রওনক রিপন, নিশাত প্রিয়ম, জয় রাজ, হাসনাত রিপন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরিম মাহি, পূজা এগনেজ ক্রুজ, মীর রাব্বি, নীশা চৌধুরী, আশরাফুল আশীষ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈমনায়িকা বিদ্যা সিনহা মিমমিমমিশন এক্সট্রিমমিশন হান্টডাউনলিড বিনোদনসানী সানোয়ারসিনেমাহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT