চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিনামূল্যে দেখা যাবে ‘মিশন এক্সট্রিম ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ১৯, মে ২০২৩
বিনোদন
A A

এবার ওটিটি প্লাটফর্মে দর্শক দেখতে পারবেন সাড়া জাগানো ছবি ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’। বায়স্কোপে বিনামূল্যে ছবিটি দেখতে পারবেন দর্শক।

সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত অ্যাকশন-ধর্মী থ্রিলার মুভি ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ নির্মিত হয়েছে জঙ্গিবাদ ও পুলিশ বাহিনির বীরত্ব ও নিবেদন নিয়ে। আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকেই। অ্যাকশনধর্মী থ্রিলার পছন্দ করেন যেসব দর্শক তাদের জন্যই ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২।

এ বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং উপভোগের সুযোগ নিয়ে এসেছে বায়োস্কোপ। আগ্রহীরা এখন চলার পথেই এ মুভি উপভোগের সুযোগ পাবেন; কিংবা বাসায় বসে তাদের নিজস্ব ডিভাইসে মুভিটি দেখতে পারবেন।

চলচ্চিত্রটির সফলতা উদযাপনে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, মিশা সওদাগর, সুমিত সেন গুপ্ত এবং পরিচালক ফয়সাল আহমেদ। আরিফিন শুভ বলেন, “ব্ল্যাক ওয়ার টিম এ চলচ্চিত্রকে সফল করে তুলতে ৩ বছর ধরে পরিশ্রম করেছে। এ ছবির প্রতিটি শট বেশ যত্নের সাথে নেয়া হয়েছে এবং এ মুভির সফলতা নিয়ে আমরা আনন্দিত।”

বায়োস্কোপে ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ বিনামূল্যে দেখতে ব্যবহারকারীদের বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ভিজিট করতে হবে। মুভিটি শুধুমাত্র বায়োস্কোপেই দেখা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভঐশীব্ল্যাক ওয়ারমিশন এক্সট্রিমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT