আন্তর্জাতিক

ময়লার ব্যাগে পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির লাশের টুকরো

নিখোঁজ ব্যক্তির লাশের টুকরো ময়লার ব্যাগে পাওয়া গেছে, পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়লার ব্যাগে নিখোঁজ ব্যক্তির লাশের টুকরো পাওয়া গেছে, ঘটনাস্থলে পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিখোঁজ এক জার্মান ব্যবসায়ীর টুকরো টুকরো লাশ খুঁজে পাওয়া গেছে। জার্মান ব্যবসায়ীর নাম হান্স-পিটার ম্যাক (৬২)। তিনি তার থাই স্ত্রীর সাথে পাতায়াতে থাকতেন।

বিবিসি জানায়, তিনি গত ৪ জুলাই নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থাইল্যান্ডের পুলিশ তার লাশের টুকরো একটি ময়লার ব্যাগের ভিতর থেকে পেয়েছে। সন্দেহভাজন দুই জার্মান ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) রাতে পুলিশ দক্ষিণ থাইল্যান্ডের শহর নং প্রুয়ে একটি ভাড়া বাড়ির ময়লার ব্যাগে তার দেহাবশেষ খুঁজে পেয়েছে।

পুলিশ বলছে, ওই দুই সন্দেহভাজন ব্যক্তি ম্যাককে হত্যার ষড়যন্ত্র করেছিল, তারপরে তাকে মেরে তার লাশ লুকিয়ে রেখেছিল। ম্যাককে শেষবার পাতায়াতে তার মার্সিডিজ সেডানে দেখা গিয়েছিল। রোববার ম্যাকের গাড়িটি নং প্রুর একটি কনডমিনিয়ামের পার্কিং লটে পাওয়া গেছে।

পুলিশ মেজর জেনারেল থেরাচাই চমননমোর থাই সংবাদমাধ্যম দ্য ব্যাংকক পোস্টকে বলেছেন, তদন্তে পাওয়া গেছে হত্যার পর সব ধরণের প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

নং প্রুয়ের পুলিশ প্রধান তাউই কুদথালেং বলেছেন, কর্তৃপক্ষ আরও আবিষ্কার করেছে ম্যাকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি হয়।

ম্যাকের লাশের অংশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে পাওয়া গেছে বলেও তিনি জানান।

বিষয়:থাইল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…