চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার মাথায় উঠছে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট?

রাত পোহালেই জানা যাবে ৭৪তম আসরে কে হচ্ছেন ‘মিস ইউনিভার্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

রাত পোহালেই মিস ইউনিভার্স -এর ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে। এবারের আসর বসেছে থাইল্যান্ডের ব্যাংককে। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা, যিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশের দর্শক ও ভক্তরা তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন এবং আশাবাদী যে তিনি দেশকে প্রথমবারের মতো মুকুট জিতিয়ে আনতে পারবেন! কেননা, মিস ইউনিভার্স এর ভোটিং অ্যাপে সবগুলো বিভাগেই তিনি তালিকার প্রথম দিকে অবস্থান করছেন!

‘মিস ইউনিভার্স ২০২৫’ এর ফাইনাল কখন?

মিস ইউনিভার্স অর্গানাইজেশনের (এমইউও) ঘোষণা অনুযায়ী, প্রতিযোগিতার ৭৪তম আসর অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ নভেম্বর), থাইল্যান্ডের ননথাবুরির পক ক্রেটের ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে, স্থানীয় সময় সকাল ৮টা। বাংলাদেশের দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পারবেন দেশের সময় সকাল ৭টায়।

‘মিস ইউনিভার্স ২০২৫’ সম্পর্কে যা জানা প্রয়োজন

২০২৪ সালে ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়্যার থেইলভিগ মিস ইউনিভার্সের মুকুট জেতেন। ২১ নভেম্বর তিনি তার উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন। এবারের প্রতিযোগিতার থিম ‘দ্য পাওয়ার অব লাভ’। যা সহানুভূতি, অন্তর্ভুক্তি ও মানবিক শক্তির সার্বজনীন বার্তা বহন করছে।

এবারের ফাইনালিস্ট ও প্রতিযোগীরা

গত ১৯ দিন ধরে অনুষ্ঠিত বিভিন্ন রাউন্ড- ইন্টারভিউ, ন্যাশনাল কস্টিউম, প্রিলিমিনারি শো ও অন্যান্য মূল্যায়ন শেষে ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত। বিশ্বের ১৩০টি দেশ থেকে আসা প্রতিযোগীরা ফাইনালে লড়বেন। যার মধ্যে রয়েছে ঘানা, হাইতি, ইরাক, কসোভো, দক্ষিণ আফ্রিকা,ভারতসহ আরও অনেক দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করছেন মডেল তানজিয়া জামান মিথিলা। শুরু থেকেই এবার তিনি রয়েছেন আলোচনায়।

বিচারক ও উপস্থাপক প্যানেল

এবারের বিচারক মণ্ডলীতে আছেন সাবেক মিস ইউনিভার্স দায়ানারা তোরেস, সাবেক মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল, এবং কমেডিয়ান স্টিভ বায়ার্ন। প্রসঙ্গত, এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী দর্শকদের জন্য ব্লকচেইন ভোটিং অ্যাপ এর মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

পুরস্কার ও প্রাইজমানি

মিস ইউনিভার্স ২০২৫-এর পুরস্কারের সুনির্দিষ্ট অর্থমূল্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে পূর্ববর্তী আসরগুলোয় বিজয়ীরা পেয়েছেন— নগদ অর্থ পুরস্কার, উচ্চশিক্ষার স্কলারশিপ, বিলাসবহুল গাড়ি, আন্তর্জাতিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং অবশ্যই মর্যাদাপূর্ণ মিস ইউনিভার্স ক্রাউন! ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মঞ্চতানজিয়া জামান মিথিলামিস ইউনিভার্সলিড বিনোদনসিনে
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT