বিনোদন

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা

মিস ইন্ডিয়া নির্বাচিত নন্দিনী গুপ্তা সেজে বিজয় মুকুট পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিনী গুপ্তা মিস ইন্ডিয়া ২০২৩ বিজয়ী, তিনি সেজে বিজয় মুকুট পরছেন, অনুষ্ঠানে অন্যান্য প্রতিযোগীরা পাশে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বসেছিল মিস ইন্ডিয়া ২০২৩-এর জমকালো আসর। অনুষ্ঠানে মুকুট জিতে নিলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা।

মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে নন্দিনীর মাথায় মুকুট পরিয়ে দিতে দেখা গেছে।

দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ হয়েছেন এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।

১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। তার প্রিয় ব্যক্তিত্ব রতন টাটা। প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করতে ভালোবাসেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে নন্দিনী গুপ্তা এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

 

View this post on Instagram

 

A post shared by Femina Miss India (@missindiaorg)

বিষয়:মিস ইন্ডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…