বিনোদন

কর্ণাটকের সিনির মাথায় উঠলো মিস ইন্ডিয়ার মুকুট

মিস ইন্ডিয়া নির্বাচনের বিজয়ী মুকুট পরিধান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণাটকের সিনির মাথায় মিস ইন্ডিয়ার মুকুট পরানো হচ্ছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও বিচারকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কর্ণাটকের সিনি শেঠির মাথায় উঠল মিস ইন্ডিয়ার মুকুট। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

এবার মিস ইন্ডিয়ার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বড় পরিসরে আয়োজিত এই প্রোগ্রামে প্রতিযোগীরা তাদের সৌন্দর্যের পাশাপাশি উপস্থিত বুদ্ধি দিয়ে বিচারকদের মন জয় করেন। তাদের সবার মাঝে এগিয়ে ছিলেন সিনি শেঠি। ফাইনালে ৩১ জনকে হারিয়ে মুকুট জিতে নেন তিনি।

এবার বিচারকের আসনে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, ডিনো মোরিয়া, রাহুল খান্না, রোহিত গান্ধী এবং শমাক ডাবর। এরা ছাড়াও বলিউডের আরও অনেক তারকা উপস্থিত ছিলেন

সিনি শেঠি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ)-এর কোর্স করছেন। এর পাশাপাশি তিনি নাচতেও খুব পছন্দ করেন। ভরতনাট্যম শিখছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Femina Miss India (@missindiaorg)

বিষয়:মিস ইন্ডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…