চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস আর্থ বাংলাদেশ’ এর মুকুট জিতলেন নাইমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’-এর পর গুরুত্বপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মনে করা হয় ‘মিস আর্থ’কে। এই আয়োজনে অংশ নিতে গত বছর থেকে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় এবারের প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন উম্মে জমিলাতুন নাইমা।

রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের গালা রাউন্ড। এতে মিস আর্থ বাংলাদেশ ২০২১ বিজয়ী ঘোষণা করা হয় নাইমাকে।

গালা রাউন্ডে মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার এবং ফাহমিদা বর্ষা। এছাড়াও ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হন। আয়োজনটির ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ বিজয়ী মেঘনা আলম এবং রোটারি ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী বিজয়ীদের মুকুট পরিয়ে দেন।

লাইসেন্সি প্রতিষ্ঠান ত্রিপল নাইন গ্লোবাল ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ যৌথভাবে আয়োজন করে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২১’ এর। আয়োজকরা জানান, যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা, মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করেই চলে ‘মিস আর্থ বাংলাদেশ’ এর প্রতিনিধি নির্বাচনের কাজ।

অনুষ্ঠানে পাট থেকে উদ্ভাবিত সোনালী ব্যাগের আবিস্কারক ড. মোবারক আহমদ খান, পরিবেশ আন্দোলনের প্রবক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং পরিবেশবিদ ড. এস আই খানকে ‘ফ্রেন্ডস অব নেচার’ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আয়োজকদের ধন্যবাদ এবং সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানিয়ে বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ ও টেকসই পার্টনারশিপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশমিস আর্থ বাংলাদেশমিস ইউনিভার্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT