চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মিশা সওদাগরের হ্যাট্রিক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
মিশা সওদাগর, ছবি: নাহিয়ান ইমন

মিশা সওদাগর, ছবি: নাহিয়ান ইমন

নতুন নতুন সিনেমায় ভিলেন মানেই মিশা সওদাগর। গত দেড় যুগের বেশী সময় দেশীয় সিনেমায় এই চিত্র চলমান। নায়ক নায়িকা যেই থাকুক, পর্দায় তাদের মধ্যে ঝামেলা বাঁধাতে মিশার উপস্থিতি যেন অপরিহার্য! তিন দশক ধরে সমানতালে কাজ করে যাচ্ছেন রুপালী পর্দার এই মন্দমানুষ।

নতুন খবর, এবার পরপর তিনটি নতুন ছবিতে যুক্ত হয়েছেন মিশা সওদাগর। তিনটি ছবির শুটিং হবে ভারতের তিন রাজ্যে! মিশার ভাষায়, যা রীতিমত ভারতে হ্যাট্রিক!

চ্যানেল আই অনলাইনকে বাংলা সিনেমার সফল এই খলনায়ক বলেন, ‘দরদ’, ‘খেলা হবে’, ‘কবি’ এই তিনটি ছবি করবো।

মিশা জানান, শিগগির তিনটি ছবির শুটিং হবে ভারতের তিন মাথায়! ভিসা পেলেই দরদের শুটিংয়ে বেনারসে যাবেন। ‘খেলা হবে’র শুটিং হবে মুম্বাই এবং ‘কবি’ হবে কলকাতায়। মিশা বলেন, অনন্য মামুনের পরিচালনায় হচ্ছে ‘দরদ’ যেখানে শাকিব আছে। এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। তানিম রহমান অংশু বানাচ্ছেন ‘খেলা হবে’ এবং হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় নির্মিত হবে ‘কবি’। সামনে আরও একটি ভারতের ছবি আছে।

ইতোমধ্যে শুরু হয়েছে ‘দরদ’। যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। ভিসা জটিলতায় এখনও শুটিংয়ে যেতে পারেননি মিশা। তিনি বলেন, ‘দরদ’ দিয়ে বাংলাদেশের সিনেমা প্যান ইন্ডিয়ায় প্রবেশ করলো। এটা আমাদের সিনেমার জন্য অনেক বড় ব্যাপার। কমার্শিয়ালি আমাদের অনেক বড় প্রাপ্তি আসবে। আগে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে কো-প্রোডাকশন করতাম এবং এখন মুম্বাইয়ের সঙ্গে হচ্ছে, ক্ষেত্র বড় হচ্ছে।

“সিনেমা গ্লোবালি হিট হলে অনেক লাভবান হওয়া যায়। যেটা প্রিয়তমা, হাওয়া, সুড়ঙ্গ, দেবী দিয়ে আমরা সবাই দেখেছি। গ্লোবালি হিট হলে প্রযোজকরা আরও ছবি বানাতে উৎসাহিত হবেন। সেই সঙ্গে ধীরে ধীরে আমাদের মার্কেটও বাড়বে। এ কারণে ভালো সিনেমাগুলোকে সাপোর্ট করা উচিত।”-বলছিলেন মিশা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খলনায়কদরদপ্যান ইন্ডিয়ানমিশামিশা সওদাগররুপালীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT