চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাই ছবির শীর্ষ ভিলেন তিনি, চেনা যায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

রুপালী পর্দায় ভয়ঙ্কর ভিলেন হিসেবে তিনযুগ দাপিয়ে বেড়াচ্ছেন মিশা সওদাগর। মূল ধারার সিনেমায় আজও তার বিকল্প নেই! তবে গেল কয়েক বছর ধরে প্রতিনিয়ত নিজেকে ভাঙার চেষ্টা করছেন এই অভিনেতা। সেই ধারাবাহিকতায় এবার পুরো অন্যরকম লুকে ধরা দিলেন পর্দার মন্দ মানুষ!

এলোমেলো লম্বা চুল, মুখ ভর্তি সাদা পাকা দাড়ি, পরনে ময়লা ছেঁড়া পাঞ্জাবি, হাতে-গলায় শিকল পরে দেখা গেল তাকে। তার এই অবস্থা দেখে পয়লা দর্শনেই মনে হবে, একি হাল? অবশ্য পরে মনে হবে নিশ্চয়ই নতুন কোনো চরিত্র ধারণ করতে তার এই গেটআপ!

এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিশা। সেখানে তার অনুসারীরা মন্তব্যে লিখেছেন, মিশা যে একজন দক্ষ অভিনেতা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।

মিশার ছবির নিচে মন্তব্য করেছেন অভিনেত্রী তিন্নি। তিনি লিখেছেন, অসাধারণ অভিনেতা মাই ব্রাদার। নায়িকা রেসি লিখেছেন, অসাধারণ কাজ। এছাড়া কয়েক শতাধিক নেটিজেন মিশার এই ছবির নিচে প্রশংসাসূচক মন্তব্য করে বলছেন, নিজেকে ভাঙার এই প্রচেষ্টায় মিশা অবশ্যই সাধুবাদ প্রাপ্য।

তবে কোন কাজের জন্য এই লুক সেটি এখনই জানাতে চাইলেন না মিশা। বললেন, লুকটি কিসের সেটি এখনই বলতে চাচ্ছি না আমি। এতটুকু বলছি, দারুণ একটি চমক নিয়ে আসছি। দর্শকের কাছে ভালো লাগবে। আর একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে এভাবেই ভাঙতে গড়তে চাই আমি।

মিশার এক ডজনেরও বেশি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। তিনি জানান, এরমধ্যে আছে ‘আগুন’, ‘কুস্তিগির’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘রিভেঞ্জ’, ‘ডেড বডি’, ‘পায়েল’, ‘লিপস্টিক’, ‘ডার্ক ওয়ার’। আগামী মাস থেকে তিনি শুরু করবেন নতুন ছবি ‘এশা মার্ডার: কর্মফল’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাইফেসবুকভিলেনমিশামিশা সওদাগররুপালী পর্দালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT