চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুরে দুই ভাইকে গুলি করলো দুর্বৃত্তরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচা বাজারের কমিটির সভাপতি আবুল হোসেন ও তার ভাই মাহবুবকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি বাজারে আসে। তারা বাজারের সভাপতির আবুল হোসেনের অফিস রুমে যায়। আলাপ শেষে তিনজন বের হয়ে যাওয়ার সময় গুলি ছুড়লে আবুলের পায়ে এবং তার ভাই মাহবুবের পিঠে গুলি লাগে। পাশাপাশি, দুই রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লোকজনের উপস্থিতির কারণে তাদের মোটরসাইকেলটি ফেলে রেখেই পালিয়ে যায় তারা। কয়েকদিন ধরে মার্কেটটি দখল নেওয়ার চেষ্টা করছিল একটি গ্রুপ।

পুলিশ জানিয়েছে, আবুল হোসেন মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে মার্কেটের কমিটি নিয়ে তাঁর সঙ্গে আরেকটি পক্ষের দ্বন্দ্ব হয়। এর জের ধরে তাঁর কার্যালয়ে শুরুতে বাগবিতণ্ডা হয় এবং পরে গুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে। একজনের পায়ে আর অন্যজনের পিঠে গুলি লেগেছে। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাঁচা বাজারদুই ভাইকে গুলিমোহাম্মদপুরশিয়া মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT