সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ছবি, যেখানে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






