জনপদ

ঠাকুরগাঁওয়ে হিন্দু পরিবারের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

অগ্নিসংযোগের পর ধ্বংসপ্রাপ্ত বাড়ির দৃশ্য, অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে হিন্দু পরিবারের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের পর ধ্বংসপ্রাপ্ত বাড়ির ছবি, স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এটিএম শামসুজ্জোহা: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বানা গাও সরদারভিটা গ্রামের ৪টি হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ধনতলা ইউপি চেয়ারম্যান সমরনাথ চ্যাটার্জি জানান, শুক্রবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা ৪টি পরিবারের বাড়িঘর আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, নিশিকান্ত রায়, বিকাশ চন্দ্র সিংহ, তরুণী রায় ও ভোলানাথচন্দ্র সিং।

স্থানীয়রা জানান, ভোলানাথ ও বিকাশ চন্দ্র রায়ের বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, তদন্ত শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিষয়:ঠাকুরগাঁও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…