রাজনীতি

আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্য দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিবের বক্তব্যের ব্যাখ্যা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আজ ১১ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে- যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোন মামলা হলে আমরা তুলে নিব। কিন্তু দেশব্যাপী হয়রানীমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। এই বক্তব্যে দেশের জনগণ ও দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান জানিয়েছেন।

এর আগে বিকেলে ঠাকুরগাঁওয়ের এক সমাবেশে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।

ওই বক্তব্যে বক্তব্যে মির্জা আলমগীর একাধিকবার বলেছিলেন, যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব।

বিষয়:আওয়ামী লীগ বক্তব্যের ব্যাখ্যা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…