বাংলাদেশ

দেশে পৌঁছেছেন মির্জা ফখরুল

মির্জা ফখরুলের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকারের দৃশ্য, যেখানে তিনি কথা বলছেন ও মিডিয়া প্রতিনিধিরা তার বক্তব্য নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়ায় প্রায় দুই সপ্তাহ পারিবারিক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছান মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৯ অক্টোবর বড় মেয়ে ড. শামারুহ মির্জা ও অন্য স্বজনদের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন মির্জা ফখরুল।

যাত্রার আগে তিনি বলেছিলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদের একটু সময় দিতে সেখানে যাওয়া। আশা করছি, দ্রুতই দেশে ফিরব।

মির্জা ফখরুল দম্পত্তির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। আর ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।

বিষয়:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…