চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে মানহানি ও হুমকির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালেই রাজধানীর রমনা থানার বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এ মামলার আবেদন করেন। মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে করা মামলা গ্রহণ করে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

বাদীর আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বলেন, “আমরা ইতোমধ্যেই মামলার আবেদন জমা দিয়েছি। বেলা ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে।”

বাদীর অভিযোগে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী ১৩তম সংসদ নির্বাচনে শাপলা কলি আসনে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক ভোটে হেরে যান। এরপর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা এবং মানহানিকর বক্তব্য প্রদান করছেন।

সবশেষে, গত ৫ মার্চ ফেসবুকে প্রকাশিত নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যগুলো কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে ছাপা হয়েছে। এতে মির্জা আব্বাসকে বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার হিসেবে উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশের কোটি কোটি মানুষ এই মানহানিকর বক্তব্য দেখেছেন।

বাদীর দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশ করে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের চেষ্টা করছেন। রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিনাসীরুদ্দীন পাটওয়ারীপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টামানহানিমির্জা আব্বাস উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য

জুলাই ৭, ২০২৬
Oplus_131072

‘এমন ছবি হাউজফুল হলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে’

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা যেখানেই গেছে শিরোপার দাবিদার থেকেছে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT