অপরাধ

মির্জা আব্বাসসহ বিএনপির ৮০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

বিএনপি নেতারা পুলিশের মামলার প্রতিবাদে রাস্তায় অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা আব্বাসসহ বিএনপির নেতারা পুলিশের মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় আট শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় এজহারনামীয় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৫৭ জনকে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০০/৮০০ জনকে।

বিষয়:মির্জা আব্বাস শাহজাহানপুর থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…