চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের হতাশায় মোড়ানো দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনভর বোলিং করে আয়ারল্যান্ডের মোটে চারটি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ। অসাধারণ ব্যাটিংয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে সফরকারীরা। ইনিংস ব্যবধানে জয়ের হাতছানিতে শুরু হয়েছিল সকাল। বিকেল গড়াতে দেখা গেল উল্টো ছবি। ২ উইকেট হাতে রেখে ১৩১ রানের লিড নিয়েছে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান। অ্যান্ডি ম্যাকব্রিন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন নবম উইকেট জুটির সংগ্রহ ২১ রান।

শুরুতেই টপ ও মিডলঅর্ডারে ধরের পর লোয়ার ও টেলের ব্যাটাররা বাংলাদেশকে ফেলেছেন বড় চ্যালেঞ্জে। আগের দিন ১৩ রানে ৪ উইকেট হারালেও মিরপুর টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছে সফরকারীরা। ৭ ওভারের মধ্যে প্রথম ৪ উইকেট হারানো দল ৯০ ওভার লড়ল পরের ৪ উইকেট হারিয়ে।

Banglabid

ইনিংস ব্যবধানে জয়ের আশা শেষ হয়ে যায় প্রথম সেশনেই। তৃতীয় সেশন শেষে উঁকি দিচ্ছে শঙ্কাও। কেননা চতুর্থ ইনিংসে ব্যাট করা যে কোনো দলের জন্যই কঠিন।

লরকান টাকারের অনবদ্য সেঞ্চুরি খেলার বাঁক বদলে দেয়। ১৬২ বলে ১৪ চার ও একটি ছয়ে করেন ১০৮ রান। ম্যাকব্রিনের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ১১১ রানে জুটি।

আগের দিনের মতোই তাইজুল ইসলাম শিকার করেন আরও দুটি উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া এ বাঁহাতি স্পিনার অপেক্ষায় ম্যাচে দশ উইকেট শিকারের। আয়ারল্যান্ডের শেষের দুটির একটি পেলেই বড় অর্জনে নাম লেখাবেন তাইজুল।

Reneta

ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট। দ্বিতীয় দিনের বিকেলে সাকিব দুটি উইকেট নিলেও আজও পাননি শিকারের দেখা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরলিড স্পোর্টসহতাশা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নববর্ষ উপলক্ষ্যে ঢাবি’র কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা

পরবর্তী

বিনামূল্যে সাইবার সিকিউরিটি ও ব্লকচেইন প্রশিক্ষণের সুযোগ

পরবর্তী
সাইবার সিকিউরিটি ও ব্লকচেইন প্রশিক্ষণের জন্য একটি গ্রুপের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে সাইবার সিকিউরিটি ও ব্লকচেইন প্রশিক্ষণের সুযোগ

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে বিএনপি নাশকতা করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: কাদের

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT