চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে খুব একটা সাফল্য নেই বাংলাদেশের। সবশেষ ২০২৪ আসরে কেবল এক ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার অবশ্য স্বপ্নটা ভিন্ন নিগার সুলতানা জ্যোতিদের। আশাটাও বেশ বড়। ইংল্যান্ডে ইতিহাস গড়তে চায় টিম টাইগ্রেস।

আগামী ১২ জুন ইংল্যান্ড এবং ওয়েলসে গড়াবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের পাশাপাশি প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সিরিজ সামনে রেখে রোববার রাতে জাতীয় দলের একাংশ ঢাকা ছাড়বে। বাকিরা উড়াল দেবেন ২৬মে। তার আগে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন জ্যোতি। জানান, অন্তত তিনটা ম্যাচ জিততে চান আসরে।

বলেছেন, ‘যে চারটা ম্যাচ আছে, আমার মনে হয় যে আমাদের অনেক বড় সুযোগ থাকবে জেতার। সেটা হচ্ছে নেদারল্যান্ডস আর পাকিস্তান। তাই হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ চারটা ম্যাচই জিততে চাচ্ছে। সবথেকে বড় কথা ভারত এবং সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। চারটা ম্যাচই আমাদের লক্ষ্য। যদি আমরা শুরুটা অনেক ভালো করতে পারি, একটা মোমেন্টাম যদি তৈরি করতে পারি, সেটা আমাদের পুরো বিশ্বকাপ জার্নি অনেক বেশি নির্ভর করবে। আমি মনে করি, এবার এই টুর্নামেন্টে যে গ্রুপে আমরা আছি, আমাদের অনেক ভালো সম্ভাবনা রয়েছে যে, আমরা তিনটি ম্যাচ জিততে পারব।

বাংলাদেশ দলে এখন অনেক পারফর্মার বলেও দাবি জ্যোতির, ‘দলের ভেতরে এখন অনেক পারফর্মার যোগ হয়েছে, যেটা আগে ছিল না। আগে দুয়েকটা প্লেয়ারের ওপর অনেক নির্ভরশীল ছিল দল, কিন্তু এখন কিছু প্লেয়ার আছে যারা ভালো করছে। প্লেয়ারদের ভেতরে ক্ষুধাটা আছে যে আমরা আসলে বিশ্বকাপের মতো মঞ্চে ভালো খেলতে চাই না শুধু, আমরা ম্যাচ জিততে চাই।’

নিগার সুলতানা জ্যোতির দল এবারই প্রথম ঐতিহাসিক লর্ডসে গ্রুপপর্বের একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। যে কারণে বেশ রোমাঞ্চিত টাইগ্রেস অধিনায়ক। বলেছেন, ‘লর্ডসে খেলার সুযোগ পেয়ে দল রোমাঞ্চিত। ছোটবেলা থেকে যখন আমরা ক্রিকেট খেলা শুরু করেছি বা দেখছি, কিছু বিখ্যাত মাঠ আছে বা ঐতিহাসিক স্থান আছে যেখানে আসলে খেলোয়াড়রা গিয়ে খেলতে চায়। আমাদেরও একই অনুভূতি, আমরাও খুশি যে আমাদের লর্ডসে খেলার একটা সুযোগ এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়েলসজ্যোতিবাংলাদেশবিসিবিমিরপুরমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু ধর্ষণ: অভিযুক্তকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে থানচি থানা অবরোধ

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ

মে ২৪, ২০২৬

আবারও সাইবার আক্রমণের শিকার দ্য ডিসেন্টের ফেসবুক পেজ

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে বয়ষ্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫% ছাড়

মে ২৪, ২০২৬

‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়!

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT