চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো শুরুর পর আউট মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের লক্ষ্যে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। কলম্বোয় ওপেনিং জুটিতে পঞ্চাশ পেরিয়েছে টিম টাইগার্স। নাঈম শেখ একটু নড়বড়ে থাকলেও অপরপাশে মেহেদী হাসান মিরাজ ব্যাট করছিলেন দুর্দান্ত। ১২তম ওভারের শুরুতে দাসুন শানাকার বলে ক্যাচ তুলে দেন এ ওপেনার।

দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৯ বলে ২৮ রান করার পথে চারটি বাউন্ডারি আসে মিরাজের উইলো থেকে।

স্পিনারদের কিপটে বোলিং আর পেসারদের উইকেট শিকারের মহড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ ‍খুব বড় হতে দেয়নি বাংলাদেশ। কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে স্বাগতিকদের ২৫৭ রানে আটকে রাখে সাকিব আল হাসানের দল। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আড়াইশ পেরোনো সংগ্রহ পায় লঙ্কানরা।

সামরাবিক্রমা খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। মাত্র ৭২ বলে ৯৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার, দুটি ছয়ের মার। আগের ১৯ ওয়ানডেতে উইকেটরক্ষক-ব্যাটারের সর্বোচ্চ স্কোর ছিল ৮২।

কুশল মেন্ডিস ৫০ ও পাথুম নিশাঙ্কা করেন ৪০ রান। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। তিন পেসারই গড়ে ওভারপ্রতি রান দিয়েছেন ছয়ের ওপর।

প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে পেসাররা পেয়েছেন বাড়তি মুভমেন্ট। একটু খরুচে হলেও নিয়মিত বিরতিতে উইকেট বের করতে পেরেছেন হাসান-শরিফুল-তাসকিনরা। অন্যদিকে সাকিব-নাসুম-মিরাজ উইকেটহীন ছিলেন। রান দেয়ায় সবচেয়ে কিপটে ছিলেন নাসুম আহমেদ। এ বাঁহাতি স্পিনার ১০ ওভারে দিয়েছেন মাত্র ৩১ রান। সাকিব ১০ ওভারে ৪৪, মেহেদী হাসান মিরাজ ৩ ওভারে দিয়েছেন ১৪ রান।

ছয় বোলার নিয়ে খেলার সুবিধা ভালোভাবেই আদায় করে নিতে পেরেছে বাংলাদেশ। বিকল্প থাকায় শুরুর ৫ ওভারের মধ্যে বোলিং পরিবর্তন করেন। হাসানকে এনে সাফল্যও পান। প্রথম ব্রেক থ্রু এনে ডানহাতি পেসারই। পরে শরিফুল ইসলাম জোড়া শিকার করে ম্যাচে ফেরান বাংলাদেশকে। পরে জ্বলে ওঠেন তাসকিনও। স্লগ ওভারে উইকেট তুলে শ্রীলঙ্কার সংগ্রহ আরও বড় হতে দেননি।

ট্যাগ: এশিয়া কাপকলম্বোবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলিড স্পোর্টসসুপার ফোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ঝোঁক বাড়ছে

পরবর্তী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে একমত জি-২০ গোষ্ঠীভুক্ত সব দেশ

পরবর্তী
পুতিন, মোদি ও অন্য নেতাদের বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে একমত জি-২০ গোষ্ঠীভুক্ত সব দেশ

বিএনপি বিরোধী সমাবেশে নেতারা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে ব্যর্থ হয়ে ড. ইউনূসের ওপর ভর করেছিল বিএনপি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT