চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ বলছেন, সবার ‘পারফরম্যান্সে’ ম্যাচ জিতেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজনৈতিক কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তা না দেয়ার পর দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে সবার পারফরম্যান্সের শেষ ম্যাচ জিতেছেন বলছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়েছে টাইগারদের। সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে লাল-সবুজের দল। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘অবশ্যই এটি ভালো একটি ম্যাচ ছিল। সবাই দুর্দান্ত ম্যাচ খেলেছে, তবে শেষ ওভারে ১৪ রান থাকায় সবাই কিছুটা ভয় পেয়েছিল। আমার কাছে মনে হয়েছে এটি ভালো উইকেট ছিল এবং আমরা ৩০০ রানের বেশি পেলে ভালো হতো। কিন্তু আমরা ভালো খেলেছি, বিশেষ করে যেভাবে তামিম ব্যাট করেছে। ব্যাটিংয়ে লিটন দাস, শান্ত এবং তাওহীদ হৃদয়ও ভালো করেছে।’

‘আমার কাছে মনে হয়েছে তাসকিন সত্যিই ভালো বল করেছে। প্রথম তিন ওভারে সে দুটি উইকেট এনে দিয়েছিল এবং আবার শেষ দিকে আরও দুই উইকেট। সিরিজ জুড়ে তাসকিন এবং নাহিদ ভালো বল করেছে এবং তাদের জুটি ভালো জমেছিল। আমি সত্যিই অনেক খুশি।’

তানজিদ তামিমের সেঞ্চুরিতে বড় স্কোর তুলে অনেকটাই নিশ্চিন্ত ছিল বাংলাদেশ। পাকিস্তানের দ্রুত ৩ উইকেট নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল মেহেদী হাসান মিরাজের দল। তবে সালমান আলি আগার সেঞ্চুরিতে ম্যাচের মোড় ঘুরতে থাকে। শেষ ওভারে রিশাদ হোসেনের অতি ভালো বোলিংয়ে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমতাসকিনপাকিস্তানবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাসলাইনের আগুনে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬

মালদ্বীপে তিন সাবেক রাষ্ট্রপতির ঐক্য, মুইজ্জু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

মে ১৬, ২০২৬

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT